জনতার অনলাইন প্রেস ক্লাব
সরক দূর্ঘটনা

সরক দূর্ঘটনা

নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া আরও ১১ জন আহত হয়েছেন।

দুপুরে রায়পুরায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চালকসহ আর ১১ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের মাহমুদনগর এলাকায়।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দুইটার দিকে নরসিংদীর আরশিনগর সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ৫ যাত্রী রায়পুরার উদ্দেশে রওনা হই। সিএনজিটি হাসনাবাদ অতিক্রম করে মাহমুদনগর ১০ নাম্বার ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে একটি সিএনজি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং অপরটি রাস্তার পাশে উল্টে পরে। এ সময় দুটি গাড়িই ধুমড়েমুচড়ে যায়। পরে আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে এদের মধ্যে উজ্জ্বল শীল (৩৫) নামে এক যাত্রীকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। উজ্জ্বল রায়পুরা উপজেলার মেথীকিন্দা গ্রামের নারায়ন চন্দ্র শীলের ছেলে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশানারা কবির জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় ১২ জন রোগী আমাদের কাছে আসে। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আমরা পাই। আহতদের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এখানেই চিকিৎসা নিচ্ছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image
নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া আরও ১১ জন আহত হয়েছেন।দুপুরে রায়পুরায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চালকসহ আর ১১ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের মাহমুদনগর এলাকায়।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দুইটার দিকে নরসিংদীর আরশিনগর সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ৫ যাত্রী রায়পুরার উদ্দেশে রওনা হই। সিএনজিটি হাসনাবাদ অতিক্রম করে মাহমুদনগর ১০ নাম্বার ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে একটি সিএনজি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং অপরটি রাস্তার পাশে উল্টে পরে। এ সময় দুটি গাড়িই ধুমড়েমুচড়ে যায়। পরে আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে এদের মধ্যে উজ্জ্বল শীল (৩৫) নামে এক যাত্রীকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। উজ্জ্বল রায়পুরা উপজেলার মেথীকিন্দা গ্রামের নারায়ন চন্দ্র শীলের ছেলে।নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশানারা কবির জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় ১২ জন রোগী আমাদের কাছে আসে। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আমরা পাই। আহতদের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এখানেই চিকিৎসা নিচ্ছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
0:00 0:00
1.0x