মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল চা-পা-য় উপজেলা বিএনপি নেতা নি-হ- ত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌরসভার কলেজ মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। নি- হ-ত শহিদুল ইসলাম শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিবচর পৌরসভার কলেজ মোড় সংলগ্ন এলাকার একটি মসজিদে নামাজ আদায় শেষে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চা- পা দিলে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ- ত ঘোষনা করেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে ঘা- ত ক মোটরসাইকেলটি জ- ব্দ করে হেফাজতে নিয়েছে।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, চালক পালিয়ে গেলেও ঘা ত- ক মোটরসাইকেলটি জ- ব্দ করা হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

মতামত