বাবা মারা গেছে মা অসহায়, ভাই বোনরা সবাই আমরা ছোটো, আয়ের কোন উৎস নেই,পারা প্রতিবেশী কেউ তেমন খোঁজ খবর নেয়না,অভাবের সংসার,এক বেলা কোন রকম খেতে পারলেও দুই বেলা না খেয়ে থাকতে হয়,পেটের ক্ষুদার যন্ত্রণা ভুক্তভোগী ছারা কেউ বুঝেনা,এক দিন বাধ্য হয়ে পরশির গাছের সুপারী চুরি করলাম,সবাই আমাকে খুজঁতেছে,আমি চোর,আমাকে মারার জন্য, ক্ষুদায় একটি গাছের নীচে বসে কাদঁতে ছিলাম,পাশেই লোকের উপস্থিতি টের পেয়ে,ভাঙ্গা একটি কবরের ভিতর ঢুকে পরলাম,সন্ধা ঘনিয়ে এলো,ভয় শরীর কেপেঁ উঠছে,কি করবো? কিছু ভেবে পাচ্ছিলামনা,ভাবলাম চুরি যখন করেছি,আরও করতে হবে,এবার পাশের ঘড়ের একটি মুরগি চুরি করলাম,একজনার কাছে খুব কম দামে বিক্রী করলাম,হাতে কিছু টাকা হলো,একটা রুটি কিনে খাইলাম,এখন মাথার ঝিম ঝিম,আর ক্ষুদার যন্ত্রণা কমছে,হাটতে শুরু করলাম কোথায় যাবো জানিনা,তবুও হাটঁতে ছিলাম,ভাবলাম অনেক দুরে চলে যাবো যেমন চিন্তা তেমন কাজ,চলে এলাম স্বপ্নের শহর রাজধানী ঢাকা,সদর ঘাটে নামলাম,আমার মত কিছু অনাথ শিশুর সঙ পেলাম,ওদের সাথে মিশে গেলাম,এখন আর আমাকে কেউ খুজেঁ পাবেনা,আমার আশ্রয় হলো ফুটপাত, বেশ চলছে আমার অনাথ জিবন,তবে মায়ের মুখটা যখন চোখের সামনে ভেসে উঠে তখন খুব কস্ট হয়,একদিন বিকেল বেলা অনেক লোকের সমাগাম দেখতে পেলাম,আমিও ওখানে গেলাম,জানতে পারলাম এখানে কোনো এক রাজনৈতিক নেতা আসবে,সবাই অপেক্ষা করতেছে, আমার তো কোন কাজ নেই আমিও অকারণে অপেক্ষামানদের সঙ্গি হলাম,নেতা আসলো সভা শুরু হলো,হঠাৎ কি নিয়ে যেনো গন্ডগোল শুরু হলো কে কাকে মারছে জানিনা,আমি অহেতুক মারামারিতে অংশ নিলাম,শুধু শুধুই একটি কাচেঁর বোতল দিয়ে একজন লোককে কঠিন আঘাত করলাম,লোকটা মাটিতে লুটিয়ে পরলো,আমার কোন ভয় নেই আর অনুসচনাও হলোনা,কারণ আমার ঐ অনুভূতি নেই, মারামরি থেমে গেলো আহাতদের হাসপাতাল নিয়ে গেলো,আমি ওখানেই দাড়িয়েছিলাম,একজন লোক এসে আমাকে ডেকে নিয়ে গেলো লিডারের কাছে,জানতে পারলাম আমি যাকে আহাত করেছি ওনি লিডারের বি পক্ষের লোক,লিডার আমার খোজঁখবর নিলো,এরপর আমাকে সাথে নিয়ে গেলো-
চলবে

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

মতামত