জনতার অনলাইন প্রেস ক্লাব

আর্কাইভ দেখুন

আমি আপনাদেরই সন্তান পাথারিয়া ইউনিয়নের মানুষের সেবায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল মমিন মনির

আমি আপনাদেরই সন্তান পাথারিয়া ইউনিয়নের মানুষের সেবায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল মমিন মনির

আসন্ন পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল মমিনকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্দীপনা তৈরি হয়েছে। শিক্ষা, সমাজসেবা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে এলাকাবাসীর কাছে তিনি অন্যতম পরিচিত ও গ্রহণযোগ্য মুখ।তিনি সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের দাতা সদস্য, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির চারবারের নির্বাচিত সভাপতি এবং পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে তিনি বর্তমানে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা এবং প্রত্যাশার কথা শুনছেন এবং তা সমাধানের আশ্বাস দিচ্ছেন।স্থানীয় সমর্থকদের দাবি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে তাঁর এই জনসংযোগ কার্যক্রমে অভূতপূর্ব সাড়া মিলছে। তবে প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই জনপ্রিয়তার প্রকৃত প্রতিফলন ঘটবে ব্যালট বাক্সে ভোটের মাধ্যমেই।নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মো. আবদুল মমিন বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে পাথারিয়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। জনগণ আমাকে সেবা করার সুযোগ দিলে ইউনিয়নের প্রতিটি গ্রামকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে। বিশেষ করে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি সর্বদা আন্তরিক থাকব।তিনি আরও বলেন, আমি পাথারিয়া ইউনিয়নকে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও উন্নত জনপদে রূপান্তর করতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও সততার সাথে আমি দায়িত্ব পালন করতে চাই। আমি আপনাদেরই সন্তান এবং আপনাদেরই একজন। তাই আপনাদের দোয়া ও মূল্যবান সমর্থন প্রত্যাশা করছি। স্থানীয় প্রবীণ মুরুব্বি ও সাধারণ ভোটাররা জানান, মোঃ আবদুল মমিনকে তারা সুখে-দুঃখে সবসময় পাশে পেয়েছেন। এলাকার যেকোনো সংকটময় মুহূর্তে তিনি আন্তরিকভাবে এগিয়ে আসেন। বিশেষ করে সামাজিক বিরোধ নিষ্পত্তি ও সালিশ-বৈঠকে তাঁর ন্যায়পরায়ণতা সবার নজর কেড়েছে। সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের সফল সভাপতি হিসেবে তাঁর শিক্ষানুরাগ এবং সততা এলাকাবাসীকে নতুন আশার আলো দেখাচ্ছে। তাদের বিশ্বাস, একজন জনবান্ধব ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তিনি নির্বাচিত হলে পাথারিয়া ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে।


পঞ্চগড়  জেলায় বোদা থানা  বিদায় নিচ্ছে নির্বাহী অফিসার ও বোদা পৌর প্রশাসক জনাব,রবিউল ইসলাম,

পঞ্চগড় জেলায় বোদা থানা বিদায় নিচ্ছে নির্বাহী অফিসার ও বোদা পৌর প্রশাসক জনাব,রবিউল ইসলাম,

বদলি জনিত কারনে বিদায় নিচ্ছেন বোদার সর্বজন প্রিয় বোদার ইউএনও মো,রবিউল ইসলাম।বদলি জনিত কারনে বোদা উপজেলা থেকে বিদায় নিচ্ছেন,বোদা উপজেলা নির্বাহী অফিসার ও বোদা পৌর প্রশাসক জনাব,রবিউল ইসলাম,আজ ৯ নভেম্বর সোমবার তার শেষ কর্মদিবস। তিনি ১৯.০৮.২০২৫ ইং তারিখে ইউএনও হিসেবে বোদায় যোগদান করেন। তাঁকে সংস্থাপন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বোদায় তার কর্মকালের মাত্র ১৫ মাসে বোদা পৌর শহরটি নান্দনিক শহরে রুপ দিয়েছে। স্থানিয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এর নির্দেশে ও পরামর্শে পৌর শহরটি পরিচ্ছন্ন শহরে রুপান্তর করে সৌন্দয্যবর্ধন করা হয়েছে। বোদা বাসস্ট্যান্ডের অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করে,যানজট নিরশন করে পথচারি ও যাত্রীদের চলাচলের সুবিধা করে, যাত্রী সাধারণের বসার সু-ব্যবস্থা সহ ওই স্থানের সৌন্দয্যবর্ধন নান্দনিক দৃষ্টিনন্দন করা হয়েছে। ওই স্থানটির নাম পাথরাজ চত্বর নামকরণ করে দৃষ্টিনন্দন ফোয়ারা,রঙ্গিন সড়কবাতির সাথে আলোকসজ্জা শহরবাসির দৃষ্টি কেরেছ। ওই স্থানের সৌন্দয্য দেখনে মানুষ ছুটছে একটু প্রশান্তির  পাওয়ার আশায়। সেখানকার মুক্ত  ও খোলামেলা পরিবেশ শহরবাসির মন টানছে। পাথরাজ চত্বরে লাগানো হয়েছে নানা প্রজাতির বৃক্ষ চারা। পান আড়তের ঝুপড়ি ঘর ও ময়লার ভাগার অপসারন করে সেখানে পরিকল্পিত ভাবে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। এসব দোকান ঘর নির্মাণ কাজ শেষ হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে।বোদা নগরকুমারী হাটে রাস্তার উপর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে হাটুরেদের চলাচলের সু-ব্যবস্থা করছেন। উচ্ছেদ করা সবজি ব্যবসায়ীদের পুরবায়নও করা হয়েছে। ব্যবসা করার জন্য তাদের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। বোদা ফুটবলের সেনালী অতিত ফিরে আনতে নিজে ভোর বেলা মাঠে উস্থিত হয়ে পুরনো ফুটবল খেলোয়ারদের আবারো জাগিয়ে তুলে মাঠ মুখী করেছেন। অন্যান্য খেলা-ধুলায়ও আগ্রহী করে তুলেছেন খেলোয়ারদের। যুব সমাজকে মাদক মুক্ত করা সহ খেলা-ধুলায় আগ্রহী করতে  স্থানিয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদও কাকডাকা ভোরে খেলার মাঠে উপস্থিত হয়ে খেলোয়ারদের উৎসাহিত  করেছেন।তিনি নিজেই খেলায় অংশ নিয়েছেন। বোদার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম বোদাতে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি নিজেই একজন শিল্পী,বোদার সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে তিনি নিরলস ভাবে কাজ করেছেন।এছাড়াও বোদার উন্নয়নে তার ভুমিকা ছিল প্রশংসিত। একজন দক্ষ কর্মকর্তা বোদা থেকে বদলি জনিত কারণে চলে যাচ্ছে। যেতে হবে তাকে এটায় নিয়ম। তার সফলতা কামনা করছি। ভাল কাজের জন্য বোদার মানুষ তাঁকে স্মরণে রাখবে।


মৎস্য অধিদপ্তর আমাদের দিয়েছে বেকারত্বের জীবন। করুণা নায় আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।

মৎস্য অধিদপ্তর আমাদের দিয়েছে বেকারত্বের জীবন। করুণা নায় আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।

মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায় মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)  এর প্রতিটি ইউনিয়নে একজন করে LEAF আছেন তাদের চাকরি স্থায়ী করন করতে হবে। কেউ ১২ বছর আবার কেউ  ৭ বছর চাকরি করে আজ আমরা বেকার মৎস্য অধিদপ্তর আমাদের দিয়েছে বেকারত্বের জীবন এই বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি চাই আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।


মুন্সীগঞ্জে মাজারের ভেতরে জাহিদ বেপারী হত্যা: প্রধান আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

মুন্সীগঞ্জে মাজারের ভেতরে জাহিদ বেপারী হত্যা: প্রধান আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

মুন্সীগঞ্জের ভিটি হোগলা এলাকায় রুহুল আমিন শাহ মাজারের ভেতরে চাঞ্চল্যকর জাহিদ বেপারী হত্যা মামলার প্রধান আসামি ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।হত্যাকাণ্ডের ঘটনাপুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন ভিটি হোগলা এলাকার রুহুল আমিন শাহ মাজারের ভেতরে পূর্বশত্রুতা ও ব্যক্তিগত বিরোধের জেরে জাহিদ বেপারীকে (পিতা: মৃত তোতা, সাং: ভিটি হোগলা, মুন্সীগঞ্জ) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৫(১১)২৬। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।বিশেষ অভিযান ও প্রধান আসামি গ্রেফতারপরবর্তীতে মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব মো. ইমরান আহম্মেদ পিপিএমের নেতৃত্বে মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল তদন্তে নামে।গোয়েন্দা তথ্য ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রধান আসামি ফরিদকে (৫০), পিতা: সালাম বেপারী, সাং: ভিটি হোগলা, মুন্সীগঞ্জকে শনাক্ত করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের পল্লবী থানাধীন কালশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে আসামি ফরিদ নিজের মুখের দাড়ি কেটে পরিচয় আড়াল করে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার, আদালতে স্বীকারোক্তিগ্রেফতারের পর আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে জব্দ করে পুলিশ।পরবর্তীতে গ্রেফতার আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও সরঞ্জামসহ একজন গ্রেফতার

লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও সরঞ্জামসহ একজন গ্রেফতার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ও ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জামসহ মোঃ রফিক শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে লৌহজং থানার এসআই (নিঃ) রাজীব সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রীকালীন টহল ডিউটি করছিলেন। এ সময় উপজেলার কনকসার বাজারে মনির শেখের দোকানের সামনে পাকা সড়কে নম্বরপ্লেটবিহীন একটি পিকআপসহ ৫-৬ জন ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে অবস্থান করতে দেখা যায়।পুলিশ সদস্যরা তাদের অবস্থানের কারণ জানতে চাইলে তারা বিভিন্ন দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় মোঃ রফিক শেখ (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার জজবাড়ি এলাকার মৃত হযরত আলীর ছেলে।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি স্বীকার করেন, তারা ৫-৬ জন মিলে কনকসার বাজারে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন।এ ঘটনায় লৌহজং থানায় মামলা নম্বর ০৬ (১১)২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।উদ্ধারকৃত আলামত: ১. একটি নীল রঙের ছোট পিকআপ। ২. একটি কাটার। ৩. একটি স্টিলের সেলাই রেঞ্জ। ৪. কাঠের বাটযুক্ত দুটি লোহার হাতুড়ি। ৫. একটি ছোট লোহার চেইন কপার। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


১

গ্লোবাল রোবোটিক্স অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘Team Algonox’

২

ডিলারের টাকা নিয়ে নাঈম ও রাজিব নামে ২ ডি এসআর উধাও

৩

১নং কল্লাগড়া ইউনিয়নের নেতৃত্বে আসতে চান মোঃ রফিকুল ইসলাম রফিক।

৪

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তাজরীনের জিপিএ-৫ অর্জন

৫

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রংপুরে সচেতনতামূলক আয়োজন

৬

নশিপুর দ্বিমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান, বাংলা ও ইংরেজি কলেজ শাখার শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: তদন্ত চায় অভিভাবক ও স্থানীয় সচেতন মহল

৭

বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ

৮

৩৭তম বিসিএসের প্রভাষক পদেই আটকে, অন্য ক্যাডারে ৩৮তম বিসিএসের পদোন্নতি!

৯

কাপাসিয়ায় জমি কেনার নামে ২ লাখ ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, ৭ বছরেও জমি বা টাকা ফেরত পাননি কাতার প্রবাসী রিনা!

১০

মেদিনীমণ্ডলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রত্যাশায় আল মনসুর রাসেলের লিফলেট বিতরণ

১

আমি আপনাদেরই সন্তান পাথারিয়া ইউনিয়নের মানুষের সেবায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল মমিন মনির

২

পঞ্চগড় জেলায় বোদা থানা বিদায় নিচ্ছে নির্বাহী অফিসার ও বোদা পৌর প্রশাসক জনাব,রবিউল ইসলাম,

৩

মৎস্য অধিদপ্তর আমাদের দিয়েছে বেকারত্বের জীবন। করুণা নায় আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।

৪

মুন্সীগঞ্জে মাজারের ভেতরে জাহিদ বেপারী হত্যা: প্রধান আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

৫

লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও সরঞ্জামসহ একজন গ্রেফতার

৬

মুন্সীগঞ্জে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন।

৭

প্রতিবাদ লিপি.......

৮

শ্যামনগরে, শ্যামা কালী পূজায় আর্থিক সহযোগিতা প্রদান করেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোস্তফা আবু বকর।

৯

হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন

১০

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক