জনতার অনলাইন প্রেস ক্লাব

এটিএম জাহেদের উদ্যোগে লোহাগাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এতিমদের মাঝে খাবার বিতর

এটিএম জাহেদের উদ্যোগে লোহাগাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এতিমদের মাঝে খাবার বিতর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় মিলাদ, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মধ্য আমিরাবাদের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত তালিমুল কোরআন নূরানী মাদরাসা, হেফজখানা ও এতিমখানায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাক আহমদ চৌধুরীর ছেলে এটিএম জাহেদ চৌধুরীর উদ্যোগে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার আরও কয়েকটি মাদরাসায় এতিমদের জন্য খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান নিশান, মাদরাসার পরিচালক হাফেজ জুনাইদুল ওয়াহেদ, তাজুল ইসলাম, জাকারিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


এটিএম জাহেদের উদ্যোগে লোহাগাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এতিমদের মাঝে খাবার বিতর

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় মিলাদ, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মধ্য আমিরাবাদের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত তালিমুল কোরআন নূরানী মাদরাসা, হেফজখানা ও এতিমখানায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাক আহমদ চৌধুরীর ছেলে এটিএম জাহেদ চৌধুরীর উদ্যোগে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার আরও কয়েকটি মাদরাসায় এতিমদের জন্য খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান নিশান, মাদরাসার পরিচালক হাফেজ জুনাইদুল ওয়াহেদ, তাজুল ইসলাম, জাকারিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
এটিএম জাহেদের উদ্যোগে লোহাগাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এতিমদের মাঝে খাবার বিতর
0:00 0:00
1.0x