জনতার অনলাইন প্রেস ক্লাব

গুরুত্বপূর্ণ তিন পদে নজরুল-আফরান-আমজাদের বিজয়, সাংবাদিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে আরফিন-নজরুল, তিন গুরুত্বপূর্ণ পদে নজরুল-আফরান-আমজাদের বিজয়

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে আরফিন-নজরুল, তিন গুরুত্বপূর্ণ পদে নজরুল-আফরান-আমজাদের বিজয়
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে আরফিন-নজরুল, তিন গুরুত্বপূর্ণ পদে নজরুল-আফরান-আমজাদের বিজয়


মুন্সিগঞ্জের গজারিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৮ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক মুন্সীগঞ্জের কাগজ-এর সম্পাদক মোহাম্মদ আরফিন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদ-এর গজারিয়া উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শেখ নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) গজারিয়া প্রেস ক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ৪৫ জন ভোটারের মধ্যে ৩৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটে সাধারণ সম্পাদক পদে ২২ ভোট পেয়ে নির্বাচিত হন নজরুল ইসলাম শেখ। পাশাপাশি গুরুত্বপূর্ণ আরও দুটি পদে বিজয় অর্জন করেছেন তাঁর প্যানেলের প্রার্থীরা। সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাইদ হাসান আফরান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমজাদ হোসেন নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম শেখের ব্যালট নম্বর ছিল ২ এবং অপর দুই বিজয়ী প্রার্থীর ব্যালট নম্বর ছিল ১।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গজারিয়া উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন জুয়েল, আমিরুল ইসলাম নয়ন ও মকবুল হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজিজুল হক পার্থ; সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন মিঞা; অর্থ সম্পাদক পদে শাহদাত হোসেন সায়মন; দপ্তর সম্পাদক পদে আল আমিন; মহিলা বিষয়ক সম্পাদক পদে সোনিয়া পারভীন।

এ ছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন, মো. সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন, আ. হান্নান সরকার ও সাগর হোসেন।

বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত নেতারা তাঁদের প্রতি আস্থা ও সমর্থন জানানো সাংবাদিক সহকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এই বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সাংবাদিক সহকর্মীদের ভালোবাসা, ঐক্য ও আস্থার প্রতিফলন।

গজারিয়া প্রেস ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি পদে নজরুল-আফরান-আমজাদের বিজয়কে ঘিরে গজারিয়ার সাংবাদিক মহলে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। একই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে প্রেস ক্লাবকে আরও শক্তিশালী ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে আরফিন-নজরুল, তিন গুরুত্বপূর্ণ পদে নজরুল-আফরান-আমজাদের বিজয়

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
মুন্সিগঞ্জের গজারিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৮ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক মুন্সীগঞ্জের কাগজ-এর সম্পাদক মোহাম্মদ আরফিন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদ-এর গজারিয়া উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শেখ নির্বাচিত হয়েছেন।শনিবার (৭ নভেম্বর) গজারিয়া প্রেস ক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ৪৫ জন ভোটারের মধ্যে ৩৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোটে সাধারণ সম্পাদক পদে ২২ ভোট পেয়ে নির্বাচিত হন নজরুল ইসলাম শেখ। পাশাপাশি গুরুত্বপূর্ণ আরও দুটি পদে বিজয় অর্জন করেছেন তাঁর প্যানেলের প্রার্থীরা। সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাইদ হাসান আফরান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমজাদ হোসেন নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম শেখের ব্যালট নম্বর ছিল ২ এবং অপর দুই বিজয়ী প্রার্থীর ব্যালট নম্বর ছিল ১।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গজারিয়া উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক।এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন জুয়েল, আমিরুল ইসলাম নয়ন ও মকবুল হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজিজুল হক পার্থ; সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন মিঞা; অর্থ সম্পাদক পদে শাহদাত হোসেন সায়মন; দপ্তর সম্পাদক পদে আল আমিন; মহিলা বিষয়ক সম্পাদক পদে সোনিয়া পারভীন।এ ছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন, মো. সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন, আ. হান্নান সরকার ও সাগর হোসেন।বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত নেতারা তাঁদের প্রতি আস্থা ও সমর্থন জানানো সাংবাদিক সহকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এই বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সাংবাদিক সহকর্মীদের ভালোবাসা, ঐক্য ও আস্থার প্রতিফলন।গজারিয়া প্রেস ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি পদে নজরুল-আফরান-আমজাদের বিজয়কে ঘিরে গজারিয়ার সাংবাদিক মহলে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। একই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে প্রেস ক্লাবকে আরও শক্তিশালী ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে আরফিন-নজরুল, তিন গুরুত্বপূর্ণ পদে নজরুল-আফরান-আমজাদের বিজয়
0:00 0:00
1.0x