জনতার অনলাইন প্রেস ক্লাব

সাম্রাজ্যবাদী অন্যায়যুদ্ধের বিপদের বিরুদ্ধে বিশ্ব শ্রমিকশ্রেণিকে রুখে দাঁড়ানোর আহ্বান

অক্টোবর বিপ্লবের ১০৯তম বার্ষিকী

অক্টোবর বিপ্লবের ১০৯তম বার্ষিকী

মহান অক্টোবর বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাবর আলী গেটস্থ কার্যালয় থেকে নেতাকর্মীরা জমায়েত হয়ে লাল পতাকা নিয়ে একটি মিছিল বের করেন এবং শহরের মজমপুর ট্রাফিক মোড়ে এসে সমাবেশে মিলিত হন।

​ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির আহ্বায়ক সোলায়মান পারভেজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা সভাপতি মোকতারুল ইসলাম মুক্তি, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা সভাপতি রমজান বিশ্বাস, এবং ট্রেড ইউনিয়ন সংঘ সদর উপজেলা সভাপতি তোরাপ আলী ব্যাপারী। এ ছাড়াও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা যুগ্ম আহ্বায়ক পলান বিশ্বাসসহ প্রগতিশীল আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​সমাবেশে বক্তারা বলেন, রুশ বিপ্লব দুনিয়ার শ্রমিকশ্রেণি, নিপীড়িত জাতি ও জনগণের সামনে মুক্তির আলোকবর্তিকা হিসেবে পথ প্রদর্শন করেছে। মহান অক্টোবর বিপ্লবের অজেয় ও অমর শিক্ষাকে সামনে রেখে সাম্রাজ্যবাদী অন্যায়যুদ্ধ তথা তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শ্রমিকশ্রেণির নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব এবং বাংলাদেশের মতো নয়াউপনিবেশিক-আধাসামন্তবাদী দেশগুলোতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব জয়যুক্ত করার আহ্বান জানান তারা।

​বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা ও দ্বন্দ্বের কারণে বাণিজ্যযুদ্ধ, মুদ্রাযুদ্ধ এবং আঞ্চলিক যুদ্ধের ধারাবাহিকতায় পারমাণবিক অস্ত্রের ব্যবহারসহ তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদ বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ও লেবাননে আগ্রাসন এবং যুদ্ধ সম্প্রসারণ পরিস্থিতি বিশ্বকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। এই সাম্রাজ্যবাদী যুদ্ধ ও চক্রান্তের বিরুদ্ধে দেশের শ্রমিক-কৃষক-জনগণকে জীবিকার সংগ্রামের পাশাপাশি জীবন রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

​সাম্প্রতিক দেশের পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকটে জনগণের জীবন আজ ওষ্ঠাগত। কোটি কোটি শ্রমিক-কর্মচারীর জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা না করে সাম্রাজ্যবাদের শর্ত পূরণে জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপানো হচ্ছে। ভূরাজনৈতিক ও রণনীতিগতভাবে বাংলাদেশকে আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের সম্পৃক্ত করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

​পরিশেষে, বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গার্মেন্টস শ্রমিক হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, এবং গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার ১০ দফা দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


অক্টোবর বিপ্লবের ১০৯তম বার্ষিকী

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
মহান অক্টোবর বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাবর আলী গেটস্থ কার্যালয় থেকে নেতাকর্মীরা জমায়েত হয়ে লাল পতাকা নিয়ে একটি মিছিল বের করেন এবং শহরের মজমপুর ট্রাফিক মোড়ে এসে সমাবেশে মিলিত হন।​ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির আহ্বায়ক সোলায়মান পারভেজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা সভাপতি মোকতারুল ইসলাম মুক্তি, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা সভাপতি রমজান বিশ্বাস, এবং ট্রেড ইউনিয়ন সংঘ সদর উপজেলা সভাপতি তোরাপ আলী ব্যাপারী। এ ছাড়াও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা যুগ্ম আহ্বায়ক পলান বিশ্বাসসহ প্রগতিশীল আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।​সমাবেশে বক্তারা বলেন, রুশ বিপ্লব দুনিয়ার শ্রমিকশ্রেণি, নিপীড়িত জাতি ও জনগণের সামনে মুক্তির আলোকবর্তিকা হিসেবে পথ প্রদর্শন করেছে। মহান অক্টোবর বিপ্লবের অজেয় ও অমর শিক্ষাকে সামনে রেখে সাম্রাজ্যবাদী অন্যায়যুদ্ধ তথা তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শ্রমিকশ্রেণির নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব এবং বাংলাদেশের মতো নয়াউপনিবেশিক-আধাসামন্তবাদী দেশগুলোতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব জয়যুক্ত করার আহ্বান জানান তারা।​বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা ও দ্বন্দ্বের কারণে বাণিজ্যযুদ্ধ, মুদ্রাযুদ্ধ এবং আঞ্চলিক যুদ্ধের ধারাবাহিকতায় পারমাণবিক অস্ত্রের ব্যবহারসহ তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদ বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ও লেবাননে আগ্রাসন এবং যুদ্ধ সম্প্রসারণ পরিস্থিতি বিশ্বকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। এই সাম্রাজ্যবাদী যুদ্ধ ও চক্রান্তের বিরুদ্ধে দেশের শ্রমিক-কৃষক-জনগণকে জীবিকার সংগ্রামের পাশাপাশি জীবন রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।​সাম্প্রতিক দেশের পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকটে জনগণের জীবন আজ ওষ্ঠাগত। কোটি কোটি শ্রমিক-কর্মচারীর জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা না করে সাম্রাজ্যবাদের শর্ত পূরণে জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপানো হচ্ছে। ভূরাজনৈতিক ও রণনীতিগতভাবে বাংলাদেশকে আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের সম্পৃক্ত করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। ​পরিশেষে, বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গার্মেন্টস শ্রমিক হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, এবং গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার ১০ দফা দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
অক্টোবর বিপ্লবের ১০৯তম বার্ষিকী
0:00 0:00
1.0x