চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের বিশেষ অভিযানে মতলব দক্ষিণ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ঘনশ্যাম চন্দ্র বিশ্বাসকে (৫৩) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মতলব দক্ষিণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নম্বর-২০, তারিখ ২০ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর-৩৩৬-এর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘনশ্যাম চন্দ্র বিশ্বাসকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০ ও ১২ ধারায় মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত ঘনশ্যাম চন্দ্র বিশ্বাস মতলব দক্ষিণ উপজেলার কলাদী গ্রামের (মধ্য কলাদী, বিশ্বাস বাড়ি), ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মতলব দক্ষিণ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

মতামত