"দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আবাসন সংকটে পিষ্ট শ্রমিক সমাজ: ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবি ফখরুল ইসলাম খানের"
দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির ফলে সাধারণ শ্রমজীবী মানুষের জীবন আজ চরম সংকটে। নবম পে-স্কেল ঘোষণার পরও বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তেল, গ্যাস ও বিদ্যুতের বারবার মূল্যবৃদ্ধির কারণে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ ও পোশাক শ্রমিকরা।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সাধারণ মেহনতি মানুষ— সবাই আজ ব্যয় বৃদ্ধির যাঁতাকলে পিষ্ট। এর ওপর অস্বাভাবিকভাবে বাড়ি ভাড়া বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে পোশাক শ্রমিকদের জীবন আরও দুর্বিষহ ও কঠিন হয়ে উঠেছে।
শ্রমিকদের এই মানবিক সংকট থেকে উত্তরণের জন্য তিনি সরকার, মালিকপক্ষ এবং সকল শ্রমিক সংগঠনকে একসঙ্গে বসার আহ্বান জানান। শ্রমিকের ন্যায্য মজুরি, সমাজে সম্মানজনক জীবনমান এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে অনতিবিলম্বে কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান
এই শ্রমিক নেতা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

মতামত