জনতার অনলাইন প্রেস ক্লাব

শেরপুর সীমান্তে বিজিবির অভিযান, ১১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযান, ১১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার।

শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১৪ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ০৮ নভেম্বর ২০২৬ ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকায় পরিচালিত এই অভিযানে এসব চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়। আটকৃত ভারতীয় এসব মদের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার টাকা। সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে অধিনায়ক ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে জানানো হয়।

বিজিবি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির একটি বিশেষ টহল দল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী নামক স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে গেলে টহল দল তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১৮ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকেও আটক করা সম্ভব না হলেও সীমান্তে মাদক নির্মূলে বিজিবি সর্বদাই কঠোর অবস্থান বজায় রাখছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং সীমান্তে যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির প্রতিটি সদস্য দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে সব ধরনের মাদকদ্রব্য পাচার, চোরাচালানি মালামাল আনা-নেওয়া এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নীতি অত্যন্ত কঠোর এবং ভবিষ্যতেও চোরাচালান বিরোধী এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শেরপুর সীমান্তে বিজিবির অভিযান, ১১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার।

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১৪ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ০৮ নভেম্বর ২০২৬ ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকায় পরিচালিত এই অভিযানে এসব চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়। আটকৃত ভারতীয় এসব মদের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার টাকা। সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে অধিনায়ক ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে জানানো হয়।বিজিবি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির একটি বিশেষ টহল দল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী নামক স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে গেলে টহল দল তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১৮ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকেও আটক করা সম্ভব না হলেও সীমান্তে মাদক নির্মূলে বিজিবি সর্বদাই কঠোর অবস্থান বজায় রাখছে।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং সীমান্তে যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির প্রতিটি সদস্য দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে সব ধরনের মাদকদ্রব্য পাচার, চোরাচালানি মালামাল আনা-নেওয়া এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নীতি অত্যন্ত কঠোর এবং ভবিষ্যতেও চোরাচালান বিরোধী এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শেরপুর সীমান্তে বিজিবির অভিযান, ১১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার।
0:00 0:00
1.0x