জনতার অনলাইন প্রেস ক্লাব

খাগড়াছড়ির পানছড়িতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির পানছড়িতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির পানছড়িতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির পানছড়িতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ নভেম্বর ২০২৬, রোজ রবিবার বিকাল ৪টায় পানছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি উপলক্ষে বিকেলে পানছড়ি সদর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পানছড়ির ঐতিহাসিক ‘জিয়া স্কোয়ার’-এ এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পানছড়ি জিয়া স্কোয়ারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন এবং পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

সঞ্চালনায় ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন 

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়েই মূলত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। তৎকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেই চেতনা আজও আমাদের গণতন্ত্র, জাতীয় ঐক্য ও দেশপ্রেমে গভীরভাবে অনুপ্রেরণা যোগায়।

সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


খাগড়াছড়ির পানছড়িতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ নভেম্বর ২০২৬, রোজ রবিবার বিকাল ৪টায় পানছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচি উপলক্ষে বিকেলে পানছড়ি সদর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পানছড়ির ঐতিহাসিক ‘জিয়া স্কোয়ার’-এ এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।পানছড়ি জিয়া স্কোয়ারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন এবং পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।সঞ্চালনায় ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়েই মূলত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। তৎকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেই চেতনা আজও আমাদের গণতন্ত্র, জাতীয় ঐক্য ও দেশপ্রেমে গভীরভাবে অনুপ্রেরণা যোগায়।সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
খাগড়াছড়ির পানছড়িতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x