জনতার অনলাইন প্রেস ক্লাব

সভাপতি আব্দুল লতিফ লিটু, সাধারণ সম্পাদক জাকির হোসেন

সাবাস সিলেট’-এর ২০২৬-২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি গঠন

সাবাস সিলেট’-এর ২০২৬-২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি গঠন
সভাপতি আব্দুল লতিফ লিটু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদক, সিলেট 

সিলেট বিভাগের শিক্ষা, মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত স্বনামধন্য সংগঠন ‘সাবাস সিলেট’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত ৭ নভেম্বর সিলেটের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

২০০৬ সালে প্রতিষ্ঠিত ‘সাবাস সিলেট’ দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসার, মেধা বিকাশ, বৃত্তি পরীক্ষা আয়োজন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সিলেট অঞ্চলে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে মোঃ আব্দুল লতিফ লিটুকে সভাপতি এবং জাকির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি মোঃ তাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক সাব্বির আহমদ, দপ্তর সম্পাদক প্রশান্ত চন্দ আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মকবুল হোসেন, ক্রীড়া সম্পাদক লিটন দে, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফসার রহিম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রুম্মান আহমদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মেহরাব উমর ফালাক, সমাজকল্যাণ সম্পাদক ঝর্ণা মালাকার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আক্তার, শিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক সুবীর ধর, যুববিষয়ক সম্পাদক আখলাক হোসেন, নারীবিষয়ক সম্পাদক রাজনাহার বেগম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সায়েম হোসেন, যোগাযোগ সম্পাদক জসীম মোহাম্মদ হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সানি আহমদ এবং পরিবেশবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ইফতি।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ দিলওয়ার হোসেন, লোকমান হোসেন ও আব্বাস উদ্দীন খান।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা যেন যথাযথভাবে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সংগঠনের পক্ষ থেকে সবার আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়েছে।

নতুন নেতৃত্বের মাধ্যমে ‘সাবাস সিলেট’ শিক্ষা, মানবিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও গতিশীল ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সাবাস সিলেট’-এর ২০২৬-২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক, সিলেট সিলেট বিভাগের শিক্ষা, মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত স্বনামধন্য সংগঠন ‘সাবাস সিলেট’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।গত ৭ নভেম্বর সিলেটের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।২০০৬ সালে প্রতিষ্ঠিত ‘সাবাস সিলেট’ দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসার, মেধা বিকাশ, বৃত্তি পরীক্ষা আয়োজন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সিলেট অঞ্চলে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে মোঃ আব্দুল লতিফ লিটুকে সভাপতি এবং জাকির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি মোঃ তাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক সাব্বির আহমদ, দপ্তর সম্পাদক প্রশান্ত চন্দ আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মকবুল হোসেন, ক্রীড়া সম্পাদক লিটন দে, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফসার রহিম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রুম্মান আহমদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মেহরাব উমর ফালাক, সমাজকল্যাণ সম্পাদক ঝর্ণা মালাকার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আক্তার, শিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক সুবীর ধর, যুববিষয়ক সম্পাদক আখলাক হোসেন, নারীবিষয়ক সম্পাদক রাজনাহার বেগম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সায়েম হোসেন, যোগাযোগ সম্পাদক জসীম মোহাম্মদ হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সানি আহমদ এবং পরিবেশবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ইফতি।এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ দিলওয়ার হোসেন, লোকমান হোসেন ও আব্বাস উদ্দীন খান।নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা যেন যথাযথভাবে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সংগঠনের পক্ষ থেকে সবার আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়েছে।নতুন নেতৃত্বের মাধ্যমে ‘সাবাস সিলেট’ শিক্ষা, মানবিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও গতিশীল ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সাবাস সিলেট’-এর ২০২৬-২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি গঠন
0:00 0:00
1.0x