কোম্পানীগঞ্জে স্বল্প আয়ের ব্যবসায়ীরা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করলেন।
ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটের স্বল্প আয়ের ব্যবসায়ী ও প্রবাসীদের মাসিক মানবিক চাঁদা দিয়ে এবার মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করলেন।
জানা গেছে স্বল্প আয়ের এসব বৃহৎ মনের মানুষ কয়েক মাস ধরে প্রতি সপ্তাহে গরীব,অসহায়, বিধবা বৃদ্ধ পরিবারের কাছে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন।
তারই অংশ হিসেবে ০৮ নভেম্বর (রোববার) রাত ৯ টায় পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাধানগর গ্রামে একজন পঙ্গু আশরাফ লিটনের হতদরিদ্র পরিবারের বাড়িতে একমাসের চাল,ডাল,আলু,চিনি,পিঁয়াজ, তেল, সাবান, আধা,লবন,বিস্কুট ইত্যাদি নিয়ে ছুটে যান। উল্লেখ্য দরিদ্র আশরাফ লিটন জানান দীর্ঘ ১৪ বছর পূর্বে ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে কাজ করার সময় পাথর বালির পাড় ভেঙে চাপা পড়ায় তিনি পঙ্গুত্ব বরণ করেন।দীর্ঘ চিকিৎসায়ও তিনি এখন শয্যাশায়ী।পরিচিত অপরিচিত অনেক মানবিক মানুষ আমাকে সহায়তা করেন সেজন্য সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সবার নিকট দোআ কামনাও করেন।
মানবিক এ মহতী কাজে উপস্থিত সাহায্য দাতা, স্হানীয়মহল, সংবাদকর্মীসহ সকলেই আবেগাপ্লুত হন। তরুণ বয়সে পরিবারের ভরণপোষণ কাজে গিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে পঙ্গুত্ববহন করে শয্যাশায়ী এ যেনো এক বিরাট কষ্টময় জীবন। উপস্থিত সকলেই তাহার দৈনন্দিন চাহিদা পূরণে এলাকার বিত্তবান ও মানবিক কল্যাণে নিয়োজিত ব্যক্তিদের কাছে পৌছাবেন বলে আশ্বস্ত করেন।
এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বালুচর নবজাগরণ স্পোর্টিং ক্লাবের সভাপতি বাহার আহমেদ রুহেল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, মানবাধিকার কর্মী জামাল উদ্দিন, পরিবারের সদস্যরা, মোঃ সুনা মিয়া, হাফিজ মাওলানা নুরল হক, আজিজুল, পর্যটন স্পট ১০ নং এলাকার ব্যবসায়ী জিকে আতাউর,মোঃ সুমন মিয়া,হায়াত আলী,কাদির মিয়া,ইয়াসিন, হাসান মিয়া,ইকবাল মিয়া প্রমুখ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

মতামত