জনতার অনলাইন প্রেস ক্লাব

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা সন্ত্রাসী ইমন গ্রেফতার

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা সন্ত্রাসী ইমন গ্রেফতার
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা সন্ত্রাসী ইমন গ্রেফতার

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা সন্ত্রাসী ইমন গ্রেফতার 

দীর্ঘদিনের উত্ত্যক্তের প্রতিবাদ এবং পরিবারের কাছে অভিযোগ করায় ক্ষুব্ধ হয়ে কুষ্টিয়ার স্কুলছাত্রী জাকিয়া সুলতানা মমোকে ছুরিকাঘাত করে ইমন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে পরিচয়ের পর থেকেই ইমন বিভিন্ন সময় জাকিয়াকে উত্ত্যক্ত করত। বিষয়টি ইমনের পরিবারকে জানানো এবং প্রতিবাদ করায় প্রতিশোধ নিতে সে পরিকল্পিতভাবে এ হামলা চালায় বলে তাদের দাবি। এসএসসির টেস্ট পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর গেটের সামনে অপেক্ষার সময় পেছন থেকে জাকিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমন।

ঘটনার পর আত্মগোপনে গেলেও মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। আহত জাকিয়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য, তিনি আশঙ্কামুক্ত।

প্রশ্ন হলো, উত্ত্যক্তের প্রতিবাদ করাই কি একজন শিক্ষার্থীর অপরাধ?

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা সন্ত্রাসী ইমন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা সন্ত্রাসী ইমন গ্রেফতার দীর্ঘদিনের উত্ত্যক্তের প্রতিবাদ এবং পরিবারের কাছে অভিযোগ করায় ক্ষুব্ধ হয়ে কুষ্টিয়ার স্কুলছাত্রী জাকিয়া সুলতানা মমোকে ছুরিকাঘাত করে ইমন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।পরিবারের অভিযোগ, একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে পরিচয়ের পর থেকেই ইমন বিভিন্ন সময় জাকিয়াকে উত্ত্যক্ত করত। বিষয়টি ইমনের পরিবারকে জানানো এবং প্রতিবাদ করায় প্রতিশোধ নিতে সে পরিকল্পিতভাবে এ হামলা চালায় বলে তাদের দাবি। এসএসসির টেস্ট পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর গেটের সামনে অপেক্ষার সময় পেছন থেকে জাকিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমন।ঘটনার পর আত্মগোপনে গেলেও মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। আহত জাকিয়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য, তিনি আশঙ্কামুক্ত।প্রশ্ন হলো, উত্ত্যক্তের প্রতিবাদ করাই কি একজন শিক্ষার্থীর অপরাধ?

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা সন্ত্রাসী ইমন গ্রেফতার
0:00 0:00
1.0x