খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ২৪৪ নং লোগাং মৌজার নতুন মৌজা প্রধান (হেডম্যান) হিসেবে সরকারি অনুমোদন ও প্রথাগত নিয়মানুযায়ী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ইলেন ত্রিপুরা।
সম্প্রতি পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা নাসরিন তার হাতে হেডম্যান পদের অফিসিয়াল অনুমোদনপত্র তুলে দেন। এ সময় স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামের প্রথাগত ঐতিহ্য ও নিয়মনীতি মেনে এবং সরকারি বিধি মোতাবেক তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত হেডম্যান ইলেন ত্রিপুরা জানান, লোগাং মৌজার প্রথাগত ঐতিহ্য, স্থানীয় সংস্কৃতি রক্ষা, ভূমি অধিকার সংরক্ষণ এবং মৌজাবাসীর সার্বিক শৃঙ্খলা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। দায়িত্ব পালনে তিনি উপজেলার সাধারণ জনগণ, কার্বারি (গ্রামপ্রধান) এবং উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
লোগাং মৌজার নতুন হেডম্যান হিসেবে ইলেন ত্রিপুরার এই নিয়োগকে স্বাগত জানিয়ে স্থানীয় মৌজাবাসী ও কার্বারিবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার তরুণ ও দূরদর্শী নেতৃত্বে লোগাং মৌজার প্রশাসনিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

মতামত