দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর ২০২৬ খ্রিঃ রাত ১টা ৩০ মিনিটে চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ আমির আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৫ নং আব্দুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তাঁর পিতার নাম মোঃ হাসান আলী। তিনি উপজেলার নান্দেরাই সরকার পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের তথ্যমতে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা মামলা নং-২২, জিআর নং-১৬১, তারিখ ২০/০৬/২০২৬, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী/২০২৩)-এর ৮/৯(১), ৭/১০/১৩ ধারার মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে ১৩ নভেম্বর ২০২৬ তারিখে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

মতামত