জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার।

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার।

দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ আমির আলী (৩৯) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাত ১টা ৩০ মিনিটের দিকে চিরিরবন্দর থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আমির আলী উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি উপজেলার নান্দেরাই সরকারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ হাসান আলী।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

মামলাটির নম্বর ২২, জিআর নম্বর ১৬১, তারিখ ২০ জুন ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী/২০২৩)-এর ৮/৯(১), ৭/১০ ও ১৩ ধারায় দায়ের করা মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার (১৩ নভেম্বর) আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার।

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image
দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ আমির আলী (৩৯) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাত ১টা ৩০ মিনিটের দিকে চিরিরবন্দর থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আমির আলী উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি উপজেলার নান্দেরাই সরকারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ হাসান আলী।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।মামলাটির নম্বর ২২, জিআর নম্বর ১৬১, তারিখ ২০ জুন ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী/২০২৩)-এর ৮/৯(১), ৭/১০ ও ১৩ ধারায় দায়ের করা মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার (১৩ নভেম্বর) আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার।
0:00 0:00
1.0x