জনতার অনলাইন প্রেস ক্লাব
সরক দূর্ঘটনা

সরক দূর্ঘটনা

ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ: ১৫-২০টি যানবাহনের ক্ষতি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সংসদ সদস্য

ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ: ১৫-২০টি যানবাহনের ক্ষতি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সংসদ সদস্য

ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ: ১৫-২০টি যানবাহনের ক্ষতি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সংসদ সদস্য


মাদারীপুর প্রতিনিধি মোঃলিটন : ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ঘটিত এই দুর্ঘটনায় একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়া গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরও দুর্ঘটনার মুখে পড়ে। এতে সংসদ সদস্যের প্রাইভেটকারটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরইতলায় আয়োজিত একটি প্রতিবাদ সভায় যোগ দিতে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। পথিমধ্যে বরইতলা এলাকায় পৌঁছালে বরিশালগামী ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ধানবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়িগুলোতে আঘাত করলে একে একে প্রায় ১৫ থেকে ২০টি যানবাহনের মধ্যে ধারাবাহিক সংঘর্ষের সৃষ্টি হয়। এই ত্রিমুখী সংঘর্ষে সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারসহ বহরের বেশ কয়েকটি গাড়ি, যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত ইজিবাইক এবং কয়েকটি মোটরসাইকেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ: ১৫-২০টি যানবাহনের ক্ষতি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সংসদ সদস্য

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image
মাদারীপুর প্রতিনিধি মোঃলিটন : ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ঘটিত এই দুর্ঘটনায় একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়া গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরও দুর্ঘটনার মুখে পড়ে। এতে সংসদ সদস্যের প্রাইভেটকারটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।প্রত্যক্ষদর্শীরা জানান, বরইতলায় আয়োজিত একটি প্রতিবাদ সভায় যোগ দিতে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। পথিমধ্যে বরইতলা এলাকায় পৌঁছালে বরিশালগামী ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ধানবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।বাসের ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়িগুলোতে আঘাত করলে একে একে প্রায় ১৫ থেকে ২০টি যানবাহনের মধ্যে ধারাবাহিক সংঘর্ষের সৃষ্টি হয়। এই ত্রিমুখী সংঘর্ষে সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারসহ বহরের বেশ কয়েকটি গাড়ি, যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত ইজিবাইক এবং কয়েকটি মোটরসাইকেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ: ১৫-২০টি যানবাহনের ক্ষতি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সংসদ সদস্য
0:00 0:00
1.0x