জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

কচুয়া ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের মূল মালিক হাজী তরিকুল ইসলামের সংবাদ সম্মেলন,

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আবারও সংবাদ সম্মেলন ফারুকের গোপন তথ্য ফাঁস করলেন, তরিকুল ইসলাম,

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আবারও সংবাদ সম্মেলন ফারুকের গোপন তথ্য ফাঁস করলেন, তরিকুল ইসলাম,
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আবারও সংবাদ সম্মেলন ফারুকের গোপন তথ্য ফাঁসের ছবি চিত্র, ফাইল,

কচুয়া পৌর বাজারে অবস্থিত ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের মূল মালিক হাজী তরিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টায় ডায়াগনস্টিক সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৬ সালের আগস্ট মাসে ফারুক তার নামে এবং আরও ৩ জনের নামে, মোট ৪ জনের নামে একটি মিথ্যা মামলা দিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন। ওই মিথ্যা মামলার প্রতিবাদে তখন একটি সংবাদ সম্মেলন হয়েছিলো। ওই সংবাদ সম্মেলনে কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সকল ব্যবসায়ী এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিন্তু এখন আবার ওই একই লোক ফারুক তার নামে এবং তার পরিবারের নামে বিভিন্ন অনলাইনে মিথ্যা সংবাদ প্রচার করছেন। এই কারণে শুক্রবার তিনি আবার সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে হাজী তরিকুল ইসলাম বলেন -

"ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী আমি নিজে। ২০২২ সালে ভবনের মালিক মো: ইকবাল হোসেনের নিকট থেকে ডায়াগনস্টিক সেন্টারের জন্য ভাড়ার চুক্তিনামা আমার নিজ নামে সম্পাদন করে ব্যবসা পরিচালনা করে আসছি। ওই চুক্তিনামায় ওমর ফারুক মজুমদার সাক্ষী হিসেবে স্বাক্ষর রয়েছে।"

"ডায়াগনস্টিক সেন্টারের ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতিপত্র, ফায়ার সার্ভিসের লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র, ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ভ্যাটসহ সবকিছুই আমার নামে। হাসপাতালটি ১০০% আমার নামে।"

এসময় তিনি সাংবাদিকদের সামনে হাসপাতালের সকল কাগজপত্র দেখান।

তিনি আরও বলেন, "কাদলা গ্রামের ওমর ফারুক মজুমদার আমার প্রতিষ্ঠানের একজন কর্মচারী হিসেবে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা দেখাশোনা করতো। সে আমার দূর সম্পর্কের আত্মীয়, তাকে বিশ্বাস করেছিলাম।"

টাকা আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন -

তার দাবি অনুযায়ী, কর্মচারী থাকা অবস্থায় ফারুক দেড় কোটি টাকা আত্মসাৎ করেছে। তার মধ্যে -

- ভবনের ভাড়া বাবদ ৮ লক্ষ ৬০ হাজার টাকা

- অন্যান্য কর্মচারীদের বেতন বাবদ ৪ লক্ষ টাকা

- বিদ্যুৎ বিল বাবদ ১৭ লক্ষ ৬০ হাজার টাকা

- কচুয়া টাওয়ারের যৌথ ব্যবসার ফ্ল্যাট বুকিং বাবদ ১০ লক্ষ টাকা পাওনা

- হাওলাত বাবদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা পাওনা

তার অভিযোগ, "আমার অজান্তে হাসপাতাল থেকে বিদ্যুতের লাইন নীচ তলায় ফারুকের নিজ দোকানসহ আরও কয়েকটি দোকানে অবৈধভাবে সংযোগ দেওয়া হতো। এতে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকার উপরে বাড়তি বিল আসতো। সেই বিল আমিই পরিশোধ করতাম। সে আমাকে প্রতি মাসে প্রতিষ্ঠানে ৩ লাখ থেকে সাড়ে ৩ লাখ টাকা লস দেখাতো।"

তিনি আরও দাবি করেন, হাসপাতাল বাবদ বিভিন্ন কাঠ চুরি করে কোটি টাকার উপরে আত্মসাৎ করে ফারুক পালিয়ে গেছে।

নার্স হয়রানি ও নেশা সেবনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন -

তিনি দাবি করেন, ফারুক দায়িত্বে থাকা অবস্থায় হাসপাতালের নার্সদের বিভিন্নভাবে হয়রানি করতো, কোনো নার্স ঠিকমতো চাকরি করতে পারেনি।

তিনি আরও দাবি করেন, ইসলামিয়া হাসপাতালের তৃতীয় তলায় সে নেশা সেবন করতো এবং নারীদের হয়রানি করতো। এ বিষয়ে তার কাছে ডকুমেন্ট ও অডিও রেকর্ড রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি এই বিষয়গুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "বিগত ১৭ বছর আমি রাজনীতির সাথে জড়িত। কেউ কখনো বলতে পারবে না, আমি কারো মাথায় বাড়ি দিয়েছি বা কারো থেকে দুই টাকা খেয়েছি। আমার বাবা কোনো কোটিপতি নন। আমার বয়স যখন ১২ বছর, তখন থেকে শ্রম দিয়ে এই ব্যবসা-বাণিজ্য করেছি।"

তিনি আরও বলেন, "৫ই আগস্টের পর শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন সাহেব চেয়েছেন, কচুয়াতে যেন কোনো চাঁদাবাজ-সন্ত্রাস না থাকে। তিনি আমাকে কচুয়া ব্যবসায়ী কমিটির সভাপতি করেছেন।"

তিনি চ্যালেঞ্জ করে বলেন, "ওমর ফারুক ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিকানার বৈধ ডকুমেন্টস দেখাতে পারলে তার সকল টাকা আমি পরিশোধ করবো।"

তিনি দাবি করেন, "ওমর ফারুক আমার ও শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন এবং বিএনপির সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে স্থানীয় একটি কুচক্রী মহলের প্ররোচনায় আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে আসছে।"

সবশেষে তিনি কচুয়া প্রশাসন, জেলা প্রশাসক ও ড. আ.ন.ম এহসানুল হক মিলন সাহেবের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান এবং ওমর ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি বলেন, "আমি যদি মিথ্যা কথা বলি, তাহলে আমার এই নামাজ-রোজা, হজ-যাকাত করে কি লাভ। আপনারা সত্যটা তদন্ত করেন।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আবারও সংবাদ সম্মেলন ফারুকের গোপন তথ্য ফাঁস করলেন, তরিকুল ইসলাম,

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image
কচুয়া পৌর বাজারে অবস্থিত ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের মূল মালিক হাজী তরিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টায় ডায়াগনস্টিক সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।এর আগে ২০২৬ সালের আগস্ট মাসে ফারুক তার নামে এবং আরও ৩ জনের নামে, মোট ৪ জনের নামে একটি মিথ্যা মামলা দিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন। ওই মিথ্যা মামলার প্রতিবাদে তখন একটি সংবাদ সম্মেলন হয়েছিলো। ওই সংবাদ সম্মেলনে কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সকল ব্যবসায়ী এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।কিন্তু এখন আবার ওই একই লোক ফারুক তার নামে এবং তার পরিবারের নামে বিভিন্ন অনলাইনে মিথ্যা সংবাদ প্রচার করছেন। এই কারণে শুক্রবার তিনি আবার সংবাদ সম্মেলন করেছেন।সংবাদ সম্মেলনে হাজী তরিকুল ইসলাম বলেন -"ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী আমি নিজে। ২০২২ সালে ভবনের মালিক মো: ইকবাল হোসেনের নিকট থেকে ডায়াগনস্টিক সেন্টারের জন্য ভাড়ার চুক্তিনামা আমার নিজ নামে সম্পাদন করে ব্যবসা পরিচালনা করে আসছি। ওই চুক্তিনামায় ওমর ফারুক মজুমদার সাক্ষী হিসেবে স্বাক্ষর রয়েছে।""ডায়াগনস্টিক সেন্টারের ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতিপত্র, ফায়ার সার্ভিসের লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র, ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ভ্যাটসহ সবকিছুই আমার নামে। হাসপাতালটি ১০০% আমার নামে।"এসময় তিনি সাংবাদিকদের সামনে হাসপাতালের সকল কাগজপত্র দেখান।তিনি আরও বলেন, "কাদলা গ্রামের ওমর ফারুক মজুমদার আমার প্রতিষ্ঠানের একজন কর্মচারী হিসেবে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা দেখাশোনা করতো। সে আমার দূর সম্পর্কের আত্মীয়, তাকে বিশ্বাস করেছিলাম।"টাকা আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন -তার দাবি অনুযায়ী, কর্মচারী থাকা অবস্থায় ফারুক দেড় কোটি টাকা আত্মসাৎ করেছে। তার মধ্যে -- ভবনের ভাড়া বাবদ ৮ লক্ষ ৬০ হাজার টাকা- অন্যান্য কর্মচারীদের বেতন বাবদ ৪ লক্ষ টাকা- বিদ্যুৎ বিল বাবদ ১৭ লক্ষ ৬০ হাজার টাকা- কচুয়া টাওয়ারের যৌথ ব্যবসার ফ্ল্যাট বুকিং বাবদ ১০ লক্ষ টাকা পাওনা- হাওলাত বাবদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা পাওনাতার অভিযোগ, "আমার অজান্তে হাসপাতাল থেকে বিদ্যুতের লাইন নীচ তলায় ফারুকের নিজ দোকানসহ আরও কয়েকটি দোকানে অবৈধভাবে সংযোগ দেওয়া হতো। এতে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকার উপরে বাড়তি বিল আসতো। সেই বিল আমিই পরিশোধ করতাম। সে আমাকে প্রতি মাসে প্রতিষ্ঠানে ৩ লাখ থেকে সাড়ে ৩ লাখ টাকা লস দেখাতো।"তিনি আরও দাবি করেন, হাসপাতাল বাবদ বিভিন্ন কাঠ চুরি করে কোটি টাকার উপরে আত্মসাৎ করে ফারুক পালিয়ে গেছে।নার্স হয়রানি ও নেশা সেবনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন -তিনি দাবি করেন, ফারুক দায়িত্বে থাকা অবস্থায় হাসপাতালের নার্সদের বিভিন্নভাবে হয়রানি করতো, কোনো নার্স ঠিকমতো চাকরি করতে পারেনি।তিনি আরও দাবি করেন, ইসলামিয়া হাসপাতালের তৃতীয় তলায় সে নেশা সেবন করতো এবং নারীদের হয়রানি করতো। এ বিষয়ে তার কাছে ডকুমেন্ট ও অডিও রেকর্ড রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি এই বিষয়গুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।এসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "বিগত ১৭ বছর আমি রাজনীতির সাথে জড়িত। কেউ কখনো বলতে পারবে না, আমি কারো মাথায় বাড়ি দিয়েছি বা কারো থেকে দুই টাকা খেয়েছি। আমার বাবা কোনো কোটিপতি নন। আমার বয়স যখন ১২ বছর, তখন থেকে শ্রম দিয়ে এই ব্যবসা-বাণিজ্য করেছি।"তিনি আরও বলেন, "৫ই আগস্টের পর শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন সাহেব চেয়েছেন, কচুয়াতে যেন কোনো চাঁদাবাজ-সন্ত্রাস না থাকে। তিনি আমাকে কচুয়া ব্যবসায়ী কমিটির সভাপতি করেছেন।"তিনি চ্যালেঞ্জ করে বলেন, "ওমর ফারুক ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিকানার বৈধ ডকুমেন্টস দেখাতে পারলে তার সকল টাকা আমি পরিশোধ করবো।"তিনি দাবি করেন, "ওমর ফারুক আমার ও শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন এবং বিএনপির সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে স্থানীয় একটি কুচক্রী মহলের প্ররোচনায় আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে আসছে।"সবশেষে তিনি কচুয়া প্রশাসন, জেলা প্রশাসক ও ড. আ.ন.ম এহসানুল হক মিলন সাহেবের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান এবং ওমর ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তিনি বলেন, "আমি যদি মিথ্যা কথা বলি, তাহলে আমার এই নামাজ-রোজা, হজ-যাকাত করে কি লাভ। আপনারা সত্যটা তদন্ত করেন।"

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আবারও সংবাদ সম্মেলন ফারুকের গোপন তথ্য ফাঁস করলেন, তরিকুল ইসলাম,
0:00 0:00
1.0x