মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাদ মাগরিব উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজারসংলগ্ন হাজী মোসলেম উদ্দিন সুপার মার্কেটের দোতলায় এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে হলদিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো:আশরাফ উদ্দিন খান আশু,হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো:মহসিন মোড়ল,হলদিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মো:দেলোয়ার হোসেন শেখ,সাধারণ সম্পাদক মো: আসলাম হোসেন লিটন এবং যুবদল নেতা মো:স্বপন শেখসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো:রাশেদ।সভায় বক্তব্যে হাজী মো:রাশেদ বলেন,আমাদের প্রাণপ্রিয় নেতা মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন,হলদিয়া ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীকে অনুষ্ঠানে উপস্থিত করতে হবে।আমরা সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি।তিনি আরও বলেন,আপনারা দেখেছেন,এই অফিসে ওঠার আগে আমরা নিচতলায় একটি স্থান প্রস্তুত করেছি।ইনশাআল্লাহ,আগামী শুক্রবার থেকে আমরা আর দোতলায় বসব না।নিচতলাতেই আমাদের অফিসের কার্যক্রম পরিচালিত হবে। আপনারা নিয়মিত সেখানে বসবেন।
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দলীয় কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীর আগমন উপলক্ষে প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চা-চক্র অনুষ্ঠিত হয়।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

মতামত