চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার মোঃ শাখাওয়াত হোসেন (৩৭) উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই বেলায়েত উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৩৩, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩১৬-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাখাওয়াত হোসেন উপজেলার কুলশী গ্রামের মিজি বাড়ির শহীদুল্লাহ মিয়াজীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি টামটা দক্ষিণ ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

মতামত