জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

আর্থিক সংকটে ৪ চা বাগান, কর্মবিরতিতে শ্রমিকরা

আর্থিক সংকটে ৪ চা বাগান, কর্মবিরতিতে শ্রমিকরা
বকেয়া মজুরির দাবিতে কর্মবিরতি করছে শ্রমিকরা।

বকেয়া মজুরি, রেশন ও উৎসব বোনাসসহ সাত দফা দাবিতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের চারটি চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় বাগানগুলোর স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

কর্মবিরতির আওতায় রয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান, চুনারুঘাট উপজেলার দেউন্দি ও লালচান চা বাগান এবং মৌলভীবাজারের মৃতিঙ্গা চা বাগান। এসব বাগানে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন।

শ্রমিকদের অভিযোগ, গত সপ্তাহে তাদের নিয়মিত সাপ্তাহিক মজুরি পরিশোধ করা হয়নি। পাশাপাশি দীর্ঘদিন ধরে রেশন, উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। এতে শ্রমিক পরিবারগুলো মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে।

দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল বলেন, ‘২০২২ সাল থেকে মালিকপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। কিন্তু কোনো সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

এদিকে বাগান কর্তৃপক্ষ আর্থিক সংকটের কথা উল্লেখ করে বলছে, দীর্ঘদিনের লোকসানের কারণে তারা বেতন-ভাতা পরিশোধে হিমশিম খাচ্ছে। কর্তৃপক্ষের দাবি, ২০১৮ সালের পর থেকে দেউন্দি কোম্পানির আওতাধীন চারটি বাগান ব্যাংক ঋণ পায়নি। এছাড়া উৎপাদন খরচ বাড়লেও চায়ের বাজার পরিস্থিতি অনুকূলে না থাকায় সংকট আরও গভীর হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নোয়াপাড়া চা বাগানে টাকার অভাবে গ্যাস ও বিদ্যুতের বিল বকেয়া থাকায় একসময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে প্রায় তিন বছর কারখানার কার্যক্রম বন্ধ ছিল। অন্যদিকে লালচান চা বাগানের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাও বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

নোয়াপাড়া চা বাগানের ইউপি সদস্য বাবুল রেলী বলেন, ‘চারটি বাগানেই দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। শ্রমিকরা সময়মতো তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন না। এ কারণে তারা কর্মবিরতিতে গেছেন। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন উদ্যোগ নিয়েছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম শ্রমিক ও বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। মঙ্গলবারের বৈঠকে সংকটের অন্তর্বর্তী সমাধান হতে পারে বলে আশা করা হচ্ছে।’

নোয়াপাড়া চা বাগানের ম্যানেজার সোহাগ মাহমুদ বলেন, ‘টানা লোকসানের কারণে চারটি বাগান কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। আমরা শ্রমিকদের আংশিক বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তারা তা গ্রহণ করেননি। প্রশাসনের সহযোগিতায় আলোচনা চলছে। আশা করছি দ্রুত সমাধান হবে।’

বিষয় : বকেয়া বিল চা শিল্প

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আর্থিক সংকটে ৪ চা বাগান, কর্মবিরতিতে শ্রমিকরা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image
বকেয়া মজুরি, রেশন ও উৎসব বোনাসসহ সাত দফা দাবিতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের চারটি চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় বাগানগুলোর স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কর্মবিরতির আওতায় রয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান, চুনারুঘাট উপজেলার দেউন্দি ও লালচান চা বাগান এবং মৌলভীবাজারের মৃতিঙ্গা চা বাগান। এসব বাগানে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অভিযোগ, গত সপ্তাহে তাদের নিয়মিত সাপ্তাহিক মজুরি পরিশোধ করা হয়নি। পাশাপাশি দীর্ঘদিন ধরে রেশন, উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। এতে শ্রমিক পরিবারগুলো মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল বলেন, ‘২০২২ সাল থেকে মালিকপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। কিন্তু কোনো সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ এদিকে বাগান কর্তৃপক্ষ আর্থিক সংকটের কথা উল্লেখ করে বলছে, দীর্ঘদিনের লোকসানের কারণে তারা বেতন-ভাতা পরিশোধে হিমশিম খাচ্ছে। কর্তৃপক্ষের দাবি, ২০১৮ সালের পর থেকে দেউন্দি কোম্পানির আওতাধীন চারটি বাগান ব্যাংক ঋণ পায়নি। এছাড়া উৎপাদন খরচ বাড়লেও চায়ের বাজার পরিস্থিতি অনুকূলে না থাকায় সংকট আরও গভীর হয়েছে। স্থানীয় সূত্র জানায়, নোয়াপাড়া চা বাগানে টাকার অভাবে গ্যাস ও বিদ্যুতের বিল বকেয়া থাকায় একসময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে প্রায় তিন বছর কারখানার কার্যক্রম বন্ধ ছিল। অন্যদিকে লালচান চা বাগানের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাও বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। নোয়াপাড়া চা বাগানের ইউপি সদস্য বাবুল রেলী বলেন, ‘চারটি বাগানেই দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। শ্রমিকরা সময়মতো তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন না। এ কারণে তারা কর্মবিরতিতে গেছেন। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন উদ্যোগ নিয়েছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম শ্রমিক ও বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। মঙ্গলবারের বৈঠকে সংকটের অন্তর্বর্তী সমাধান হতে পারে বলে আশা করা হচ্ছে।’ নোয়াপাড়া চা বাগানের ম্যানেজার সোহাগ মাহমুদ বলেন, ‘টানা লোকসানের কারণে চারটি বাগান কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। আমরা শ্রমিকদের আংশিক বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তারা তা গ্রহণ করেননি। প্রশাসনের সহযোগিতায় আলোচনা চলছে। আশা করছি দ্রুত সমাধান হবে।’

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আর্থিক সংকটে ৪ চা বাগান, কর্মবিরতিতে শ্রমিকরা
0:00 0:00
1.0x