সংবাদ দাতা মোঃ হোসেন আলী কক্সবাজার প্রতিনিধি.
আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪ জন গ্রেফতার
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, চকরিয়া থানার নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় জনগণের কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ২৩/০৮/২০২৬ খ্রিঃ তারিখে চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে আবাসিক হোটেলের কক্ষ হতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ০২ জন পুরুষ ও ০২ জন নারীসহ মোট ০৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপরোক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

মতামত