রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ০৬ জন গ্রেফতার, চুরি মামলায় ০৪ জন ও ২৯০ ধারায় ০২ জন আটক।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় রাঙ্গামাটি জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে চুরি মামলায় তদন্তে প্রাপ্ত ০৪ জন এবং ২৯০ পেনাল কোড ধারায় ০২ জনসহ মোট ০৬ জনকে গ্রেফতার করা হয়।
গত ২০ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২১:০৫ ঘটিকায় কোতয়ালী থানার এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্র সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন মানিকছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কোতয়ালী থানার মামলা নং-০৩, তারিখ-০৭ জুন ২০২৬; জিআর নং-৮৪; ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড, ১৮৬০-এর তদন্তে সন্দিগ্ধ নিম্নোক্ত ০৪ জনকে গ্রেফতার করা হয় ০১। মোঃ এনামুল হক (৩৬), পিতা- মোঃ ছাদেক আলী, মাতা- মোছাঃ আমেনা বেগম, সাং-পারের হাট খোলা, পশ্চিম ছাসর হাট, ৯নং ওয়ার্ড, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, ০২। রফিকুল ইসলাম বাপ্পি (৪০), পিতা- মোঃ আব্দুল, মাতা- আছিয়া বেগম, সাং-রাজনগর, মাইনী, থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটি, ০৩। মোঃ আনোয়ার হোসেন (২০), পিতা- জিন্নত আলী, মাতা- ছাহেরা বেগম, সাং-মুক্তিযোদ্ধা পল্লি, শাহবাগান, ৬নং ওয়ার্ড, থানা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি, ০৪। ইয়াছিন আরাফাত রানা (২০), পিতা- মামুনুর রশিদ জুয়েল, মাতা- মৃত জোহুরা বেগম, সাং-পশ্চিম বাঙ্গালী পাড়া, মুন্সী আব্দুল রউফ চত্ত্বরের নিচে, ২নং সাফছড়ি, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।
গত ২১ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাঙ্গামাটি কোতয়ালী থানাধীন পৌরসভার ০২নং ওয়ার্ডের পুরাতন হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৯০ ধারা পেনাল কোড, ১৮৬০ ধারায় নিম্নোক্ত ০২ জনকে গ্রেফতার করে ০১। মোঃ ইদ্রিস (২৮), পিতা- মৃত আবুল কাশেম, মাতা- মৃত রাবেয়া, সাং-পুরাতন হাসপাতাল এলাকা (নাসিরের বাসার ভাড়াটিয়া), ০২নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি, ০২। রিনা আক্তার (৩৫), স্বামী- নুরু মিয়া, সাং-পুরাতন হাসপাতাল এলাকা (আমিন মাষ্টারের বাসার ভাড়াটিয়া), ০২নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও বিলাইছড়ি থানাধীন বহলতলী এলাকা ও থানার আশপাশে বিশেষ অভিযান এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাঙ্গামাটি জেলা পুলিশের এ ধরনের অভিযান ও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং, চুরি ও অন্যান্য অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

মতামত