জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর পৌনে একটায় উপজেলা পরিষদ মিলনায়তন 'পায়রা' সভাকক্ষে কলাপাড়া পৌরসভা ও আলভিনা কর্পোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত ‘ক্লিন কলাপাড়া-গ্রিন কলাপাড়া’ কর্মসূচির আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান।কলাপাড়া পৌর শহরের বিভিন্ন বাসাবাড়ির ময়লা-আবর্জনা ও বর্জ্য পরিষ্কারের লক্ষ্যে ‘ক্লিন কলাপাড়া-গ্রিন কলাপাড়া’ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কার্যক্রমের প্রাথমিক ধারণা ও পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, প্রবীণ সাংবাদিক শামসুল আলম, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা এবং উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের চেয়ারম্যান মো: ফোরকান তালুকদারসহ অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় পৌর শহরকে পরিচ্ছন্ন রাখার বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের প্রধান সমন্বয়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস।

সভায় জানানো হয়, কলাপাড়া পৌর এলাকায় প্রায় ১০ থেকে ১১ হাজার পরিবার বসবাস করলেও অনেক পরিবার পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করছে না। এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন সংগঠনের প্রধান সমন্বয়ক।

এছাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক ও এলাকায় গরু-ছাগলের অবাধ বিচরণে ময়লা-আবর্জনার পাশাপাশি বাসাবাড়ির গাছপালা ও ফুলের গাছ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন পৌরবাসীরা। এ সমস্যা সমাধানে উপস্থিতরা বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।

সভায় বক্তারা ‘ক্লিন কলাপাড়া-গ্রিন কলাপাড়া’ উদ্যোগকে স্বাগত জানিয়ে পৌরবাসীর সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় প্রধান সমন্বয়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস জানান, পৌর শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় প্রতি মাসে উল্লেখযোগ্য ব্যয় হচ্ছে এবং এ কার্যক্রম বর্তমানে ভর্তুকির মাধ্যমে পরিচালিত হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image
সোমবার (২৪ আগস্ট) দুপুর পৌনে একটায় উপজেলা পরিষদ মিলনায়তন 'পায়রা' সভাকক্ষে কলাপাড়া পৌরসভা ও আলভিনা কর্পোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত ‘ক্লিন কলাপাড়া-গ্রিন কলাপাড়া’ কর্মসূচির আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান।কলাপাড়া পৌর শহরের বিভিন্ন বাসাবাড়ির ময়লা-আবর্জনা ও বর্জ্য পরিষ্কারের লক্ষ্যে ‘ক্লিন কলাপাড়া-গ্রিন কলাপাড়া’ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কার্যক্রমের প্রাথমিক ধারণা ও পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস।মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, প্রবীণ সাংবাদিক শামসুল আলম, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা এবং উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের চেয়ারম্যান মো: ফোরকান তালুকদারসহ অনেকে।অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় পৌর শহরকে পরিচ্ছন্ন রাখার বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের প্রধান সমন্বয়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস।সভায় জানানো হয়, কলাপাড়া পৌর এলাকায় প্রায় ১০ থেকে ১১ হাজার পরিবার বসবাস করলেও অনেক পরিবার পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করছে না। এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন সংগঠনের প্রধান সমন্বয়ক।এছাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক ও এলাকায় গরু-ছাগলের অবাধ বিচরণে ময়লা-আবর্জনার পাশাপাশি বাসাবাড়ির গাছপালা ও ফুলের গাছ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন পৌরবাসীরা। এ সমস্যা সমাধানে উপস্থিতরা বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।সভায় বক্তারা ‘ক্লিন কলাপাড়া-গ্রিন কলাপাড়া’ উদ্যোগকে স্বাগত জানিয়ে পৌরবাসীর সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানান।এ সময় প্রধান সমন্বয়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস জানান, পৌর শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় প্রতি মাসে উল্লেখযোগ্য ব্যয় হচ্ছে এবং এ কার্যক্রম বর্তমানে ভর্তুকির মাধ্যমে পরিচালিত হচ্ছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
0:00 0:00
1.0x