দিনাজপুরের চিরিরবন্দরে ঘুঘুরাতলি বাজারে দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অর্থ দন্ড ভ্রাম্যমান আদালত। সরকারি নির্দেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে 'ওসমান হার্ডওয়্যার'কে ৫০০ টাকা এবং 'ট্যাস্টি ট্রিট'কে ১,০০০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহানা আফরোজ।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন বাজারে এই তদারকি চালানো হয়।
অভিযান চলাকালে দেখা যায়, নির্দিষ্ট সময় পার হওয়ার পরও প্রতিষ্ঠান দুটি তাদের ব্যবসায়িক কার্যক্রম চালু রেখেছিল। সরকারি আইন ও নির্দেশ অমান্য করার অপরাধে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে এই জরিমানা আদায় করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও মনিটরিং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

মতামত