জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

মাগুরা শ্রীপুরে

শ্রীপুরে নারী অপহরণেরচেষ্টা ব্যর্থ, ভুয়া সিআইডির ৭ সদস্য আ/ট/ক

শ্রীপুরে নারী অপহরণেরচেষ্টা ব্যর্থ, ভুয়া সিআইডির ৭ সদস্য আ/ট/ক
ভুয়া CID

শ্রীপুরে নারী অপহরণের চেষ্টা ব্যর্থ, ভুয়া সিআইডির ৭ সদস্য আটক

মাগুরার শ্রীপুরে নারী অপহরণের চেষ্টার সময় ভুয়া সিআইডি পরিচয়ধারী ৭ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২৬ আগস্ট রাত ১টা ৫০ মিনিটের দিকে শ্রীপুর থানার নাকোল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাগুরা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা ও নাকোল ক্যাম্পের পুলিশ এসআই মো. আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ভুয়া সিআইডি লেখা ৪টি জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, অপহরণে ব্যবহৃত ১টি নোহা মাইক্রো ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

*আটকৃতরা হলেন* ঝিনাইদহ সদরের পাগলাখানা গ্রামের মৃত আফজাল হোসেনের মেয়ে মোছা. আসমা খাতুন (৩১), একই এলাকার মো. আ. রশিদের ছেলে মো. হাসানুজ্জামান হাছান (২৮), মো. সাহাউদ্দিনের ছেলে মো. ওসমান গনি (২৫), আরবপুরের মো. আ. করিমের ছেলে সালমান সাহ (২৫), কুড়িগ্রামের বড়ুঙ্গামারীর মো. রবিউল ইসলামের ছেলে মো. ছাব্বির হোসেন (২), ঝিনাইদহ সদরের আড়মুখের মো. নজরুল ইসলামের ছেলে মো. সাকিব (২৩) এবং মাগুরার শালিখার দেবিলার মো. নাজিম উদ্দিন বিশ্বাসের ছেলে মো. আল আমিন হোসেন (২)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে মাগুরা জেলা পুলিশ জানায়, জনগণের নিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


শ্রীপুরে নারী অপহরণেরচেষ্টা ব্যর্থ, ভুয়া সিআইডির ৭ সদস্য আ/ট/ক

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image
শ্রীপুরে নারী অপহরণের চেষ্টা ব্যর্থ, ভুয়া সিআইডির ৭ সদস্য আটকমাগুরার শ্রীপুরে নারী অপহরণের চেষ্টার সময় ভুয়া সিআইডি পরিচয়ধারী ৭ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২৬ আগস্ট রাত ১টা ৫০ মিনিটের দিকে শ্রীপুর থানার নাকোল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।মাগুরা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা ও নাকোল ক্যাম্পের পুলিশ এসআই মো. আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ভুয়া সিআইডি লেখা ৪টি জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, অপহরণে ব্যবহৃত ১টি নোহা মাইক্রো ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।*আটকৃতরা হলেন* ঝিনাইদহ সদরের পাগলাখানা গ্রামের মৃত আফজাল হোসেনের মেয়ে মোছা. আসমা খাতুন (৩১), একই এলাকার মো. আ. রশিদের ছেলে মো. হাসানুজ্জামান হাছান (২৮), মো. সাহাউদ্দিনের ছেলে মো. ওসমান গনি (২৫), আরবপুরের মো. আ. করিমের ছেলে সালমান সাহ (২৫), কুড়িগ্রামের বড়ুঙ্গামারীর মো. রবিউল ইসলামের ছেলে মো. ছাব্বির হোসেন (২), ঝিনাইদহ সদরের আড়মুখের মো. নজরুল ইসলামের ছেলে মো. সাকিব (২৩) এবং মাগুরার শালিখার দেবিলার মো. নাজিম উদ্দিন বিশ্বাসের ছেলে মো. আল আমিন হোসেন (২)।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।এ বিষয়ে মাগুরা জেলা পুলিশ জানায়, জনগণের নিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শ্রীপুরে নারী অপহরণেরচেষ্টা ব্যর্থ, ভুয়া সিআইডির ৭ সদস্য আ/ট/ক
0:00 0:00
1.0x