পা হারিয়েও জিপিএ-৫, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী
বগুড়া প্রতিনিধি:শামিম হাসান
পঞ্চম শ্রেণিতে পড়ার সময় মর্মান্তিক এক দুর্ঘটনায় একটি পা হারিয়েছিল মাহফুজ। কিন্তু শারীরিক এই প্রতিবন্ধকতা তার মনের জোর বা স্বপ্নকে একটুও দমাতে পারেনি। হুইলচেয়ারকে জীবনের সঙ্গী বানিয়ে অদম্য অধ্যবসায়ে পড়াশোনা চালিয়ে গেছে সে। যার ফলস্বরূপ, এবারের এসএসজিতে অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত 'গোল্ডেন জিপিএ-৫'।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ঠাকুরপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে মাহফুজের এই অবিশ্বাস্য সাফল্যের গল্প এখন সবার মুখে মুখে। বুধবার (২৬ আগস্ট) বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তার এই সংগ্রামের কথা প্রকাশ পেলে পুরো পরিবেশ আবেগাপ্লুত হয়ে ওঠে।
মাহফুজের অদম্য ইচ্ছাশক্তির কথা শুনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি তাৎক্ষণিকভাবে তার উচ্চশিক্ষাসহ পড়াশোনার সব খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে নিজের উদ্যোগে মাহফুজের একটি কৃত্রিম পা লাগিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মাহফুজের কৃত্রিম পা লাগানোর প্রাথমিক প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। মাহফুজের মতো সাহসী তরুণেরা প্রমাণ করেছে—শারীরিক সীমাবদ্ধতা কখনো বড় স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

মতামত