জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

হাতীবান্ধা সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, দুটি শটগান ও ওয়াকিটকি উদ্ধারের দাবি

সীমান্তে বিএসএফ সদস্যদের অস্ত্র ফেলে পালানোর অভিযোগ

সীমান্তে বিএসএফ সদস্যদের অস্ত্র ফেলে পালানোর অভিযোগ
ফেলে যাওয়া অস্ত্র

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয় কয়েকজনের উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। এ সময় তাদের ব্যবহৃত দুটি শটগান ও একটি ওয়াকিটকি পড়ে থাকে বলে স্থানীয়দের দাবি।

পরে স্থানীয়রা অস্ত্র ও ওয়াকিটকি দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন বলে জানা গেছে।

তবে ঠিক কী কারণে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এবং অস্ত্রগুলো কীভাবে ঘটনাস্থলে পড়ে ছিল—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ ও আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিবেদক : মোঃ হারুন অর রশিদ খান 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সীমান্তে বিএসএফ সদস্যদের অস্ত্র ফেলে পালানোর অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয় কয়েকজনের উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। এ সময় তাদের ব্যবহৃত দুটি শটগান ও একটি ওয়াকিটকি পড়ে থাকে বলে স্থানীয়দের দাবি।পরে স্থানীয়রা অস্ত্র ও ওয়াকিটকি দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন বলে জানা গেছে।তবে ঠিক কী কারণে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এবং অস্ত্রগুলো কীভাবে ঘটনাস্থলে পড়ে ছিল—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ ও আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।প্রতিবেদক : মোঃ হারুন অর রশিদ খান 

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সীমান্তে বিএসএফ সদস্যদের অস্ত্র ফেলে পালানোর অভিযোগ
0:00 0:00
1.0x