জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

আব্দুল্লাহ্ আল মামুন, জেলা প্রতিনিধিপঞ্চগড়

মনগড়া মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মনগড়া মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংগ্রীহিত

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘আমি মনে করি, যা বলবেন সত্য বলবেন। কোরআন হাদিসে যা উল্লেখ আছে, সেটা বলেন। নিজের মত মনগড়া করে, আপনাদের সেই প্রতিষ্ঠাতা, ওই মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না ইনশাআল্লাহ।’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বুধবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামায়াতের আয়োজনে এক জশনে জুলুশ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফরিদপুরের একজন মাজারপন্থীকে আপনারা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। এটা কোন ইসলাম? আগে নিজের দিকে তাকান। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বে মনে করেছিলেন, সরকার গঠন করে ফেলেছেন। কিন্তু এই বাংলাদেশের মাজার পন্থীরা, সনাতনীরা প্রমাণ করেছেন— যারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে তারাই বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না।

তিনি আরও বলেন, আমার যে বাক স্বাধীনতা, আমার যে ভাব, আমার যে চিন্তা চেতনা, সেটা শান্তিপূর্ণভাবে প্রকাশ করছি কিনা, সেটা দেখবেন। আপনারা মিথ্যা কথা বলে মুসলমান ভাইদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিন্ত দেবিগঞ্জ-বোদায় হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই মিলে আমাকে পঞ্চাশ হাজারের বেশি ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, ছাত্রদলের সাধারন রোকনুজ্জামান জাপান, বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আহলে সুন্নত ওয়াল জামায়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সমর্থকরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মনগড়া মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘আমি মনে করি, যা বলবেন সত্য বলবেন। কোরআন হাদিসে যা উল্লেখ আছে, সেটা বলেন। নিজের মত মনগড়া করে, আপনাদের সেই প্রতিষ্ঠাতা, ওই মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না ইনশাআল্লাহ।’পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বুধবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামায়াতের আয়োজনে এক জশনে জুলুশ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ফরিদপুরের একজন মাজারপন্থীকে আপনারা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। এটা কোন ইসলাম? আগে নিজের দিকে তাকান। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বে মনে করেছিলেন, সরকার গঠন করে ফেলেছেন। কিন্তু এই বাংলাদেশের মাজার পন্থীরা, সনাতনীরা প্রমাণ করেছেন— যারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে তারাই বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না।তিনি আরও বলেন, আমার যে বাক স্বাধীনতা, আমার যে ভাব, আমার যে চিন্তা চেতনা, সেটা শান্তিপূর্ণভাবে প্রকাশ করছি কিনা, সেটা দেখবেন। আপনারা মিথ্যা কথা বলে মুসলমান ভাইদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিন্ত দেবিগঞ্জ-বোদায় হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই মিলে আমাকে পঞ্চাশ হাজারের বেশি ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, ছাত্রদলের সাধারন রোকনুজ্জামান জাপান, বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আহলে সুন্নত ওয়াল জামায়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সমর্থকরা উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মনগড়া মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
0:00 0:00
1.0x