জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

দিনাজপুরে কৃষকের বরাদ্দকৃত সরকারি ২২৭ টন সার লুটপাটের অভিযোগে স্টোরকিপার আটক।

দিনাজপুরে বিএডিসি সরকারি গোডাউন থেকে কৃষকের বরাদ্দকৃত সার অবৈধভাবে লুটপাট করার অভিযোগ উঠেছে স্টোর কিপারের বিরুদ্ধে। এ সার লুটপাটের অপরাধে তাকে জামিন যোগ্য ৫৪ ধারা মামলার অজু করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এর সরকারি গোডাউন থেকে প্রায় ২২৭ মেট্রিক টন সার বিক্রি করে আসতেছিল মর্মে গোডাউনের দায়িত্বে থাকা স্টোরকিপার মোঃ আকতারুল ইসলাম (৩৮) কে আটক করে থানায় নিয়ে আসে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় ২৪ আগস্ট সোমবার রাত সাড়ে ১১টার সময় দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নের নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সার গোডাউনে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ আক্তারুল ইসলাম দিনাজপুর জেলার খানসামা উপজেলার আরাজি জুগির গোপা গ্রামের মোঃ আফসার আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায় সরকারি গোডাউন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সার বিক্রির খবর পেয়ে ইউএনও এবং দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নূর নবী নেতৃত্বে পুলিশের একটি দল নশিপুরের বিএডিসি সরকারি সার গোডাউনে অভিযান চালায়।এ অভিযান কালে গোডাউনের দায়িত্বে থাকা স্টোরকিপার আক্তারুল ইসলামকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্তারুল ইসলাম স্বীকার করেন গত জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গোডাউন থেকে মোট (ডিএপি) ২২৭ দশমিক ৪৫ মেট্রিক টন ৪ হাজার ৫৪৯ বস্তা এবং মিউরিয়েট অব পটাশ (এমওপি) ১০০ দশমিক ৪৫ মেট্রিক টন ২ হাজার ৯ বস্তা। এসব সারের আনুমানিক মূল্য ৬৭ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা ২২৭ মেট্রিক টন সার অবৈধভাবে বিক্রি করে কৃষকের বরাদ্দকৃত সার অনুমোদন ছাড়াই বিক্রির এ ঘটনার সঙ্গে বিএডিসির চুক্তিবদ্ধ দুই ডিলারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অবৈধভাবে সার কেনার সিন্ডিকেট ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অবস্থিত মোহাম্মদ আলীর ছেলে সোহাগ হোসেন (৩৮) এবং কাহারোল উপজেলার সামসুদ্দিন ইসলামের ছেলে মোঃ আনসারুল ইসলাম (৪২) বিএডিসি কর্তৃপক্ষ জানায়,সদর উপজেলার নশিপুরে কাঞ্চন’ ও স্টিল নামে দুটি সরকারি সার গোডাউন রয়েছে। দুটি গোডাউনের মোট ধারণক্ষমতা প্রায় ১৮ হাজার মেট্রিক টন,যেখানে এমওপি,ডিএপি ও টিএসপি সার মজুত রাখা হয়। কৃষকের বরাদ্দকৃত সার লুটপাট করার দায়ে স্টোর কিপার মোঃ আক্তারুল ইসলামের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে মর্মে জানা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে কৃষকের বরাদ্দকৃত সরকারি ২২৭ টন সার লুটপাটের অভিযোগে স্টোরকিপার আটক।

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব

0:00 0:00
1.0x