জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

লৌহজংয়ে পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ৯২’ ব্যাচের নতুন কমিটি গঠন: সভাপতি পলাশ, সম্পাদক জুয়েল

লৌহজংয়ে পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ৯২’ ব্যাচের নতুন কমিটি গঠন: সভাপতি পলাশ, সম্পাদক জুয়েল

মুন্সীগঞ্জের লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ সালের এসএসসি শিক্ষার্থীদের (ব্যাচ ৯২) বন্ধুদের সামাজিক সংগঠন ‘এসএসসি ৯২’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে মুস্তাফিজুর রহমান পলাশকে সভাপতি এবং হাজী মোঃ জুয়েলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি নির্বাচিত হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাচের বন্ধুদের উপস্থিতিতে এক উৎসবমুখর আবহে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত দুই বন্ধুক সহ পুরো কমিটিকে শুভেচ্ছা জানান ব্যাচের সকল সহপাঠীরা।

কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের প্রতিক্রিয়ায় জানান, এই সংগঠনের মূল লক্ষ্য হলো বাল্যকালের প্রিয় বন্ধুদের সুদৃঢ় বন্ধনে বাঁধাই রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য রক্ষা করা। এছাড়া শুধু আড্ডাতেই সীমাবদ্ধ না থেকে ব্যাচের সুবিধাবঞ্চিত বন্ধু ও স্থানীয় অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সমাজসেবামূলক ও মানবিক কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়া হবে। শিক্ষা, চিকিৎসা ও দুর্যোগকালীন সহায়তায় এ সংগঠন সর্বদা পাশে থাকবে।

বন্ধুত্বের এই সুদৃঢ় বন্ধন এবং সহমর্মিতার মনোভাব নিয়ে সংগঠনটিকে একটি আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে সামনে এগিয়ে নিয়ে যেতে নবনির্বাচিত কমিটি ব্যাচের সকল বন্ধুর আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


লৌহজংয়ে পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ৯২’ ব্যাচের নতুন কমিটি গঠন: সভাপতি পলাশ, সম্পাদক জুয়েল

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ সালের এসএসসি শিক্ষার্থীদের (ব্যাচ ৯২) বন্ধুদের সামাজিক সংগঠন ‘এসএসসি ৯২’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে মুস্তাফিজুর রহমান পলাশকে সভাপতি এবং হাজী মোঃ জুয়েলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি নির্বাচিত হয়।বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাচের বন্ধুদের উপস্থিতিতে এক উৎসবমুখর আবহে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত দুই বন্ধুক সহ পুরো কমিটিকে শুভেচ্ছা জানান ব্যাচের সকল সহপাঠীরা।কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের প্রতিক্রিয়ায় জানান, এই সংগঠনের মূল লক্ষ্য হলো বাল্যকালের প্রিয় বন্ধুদের সুদৃঢ় বন্ধনে বাঁধাই রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য রক্ষা করা। এছাড়া শুধু আড্ডাতেই সীমাবদ্ধ না থেকে ব্যাচের সুবিধাবঞ্চিত বন্ধু ও স্থানীয় অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সমাজসেবামূলক ও মানবিক কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়া হবে। শিক্ষা, চিকিৎসা ও দুর্যোগকালীন সহায়তায় এ সংগঠন সর্বদা পাশে থাকবে।বন্ধুত্বের এই সুদৃঢ় বন্ধন এবং সহমর্মিতার মনোভাব নিয়ে সংগঠনটিকে একটি আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে সামনে এগিয়ে নিয়ে যেতে নবনির্বাচিত কমিটি ব্যাচের সকল বন্ধুর আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লৌহজংয়ে পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ৯২’ ব্যাচের নতুন কমিটি গঠন: সভাপতি পলাশ, সম্পাদক জুয়েল
0:00 0:00
1.0x