জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

সাভারে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-

সাভারে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-
২৫/০৮/২০২৬

সাভারে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-

ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে সাভারের আমিনবাজার এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে মোঃ সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির (২২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাব্বিরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পূর্বে আরও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় বিশেষ এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


সাভারে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
সাভারে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে সাভারের আমিনবাজার এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানে মোঃ সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির (২২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত সাব্বিরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পূর্বে আরও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় বিশেষ এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সাভারে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-
0:00 0:00
1.0x