সাংবাদিকতা ও সমাজসেবায় সক্রিয় সেনবাগের মো. শামছুল হক শামীম
সেনবাগ উপজেলা নোয়াখালী
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নানামুখী সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজ এলাকায় পরিচিতি তৈরি করেছেন সেনবাগের মো. শামছুল হক শামীম। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।
শামছুল হক শামীম দৈনিক আলোকিত নিউজ-এর সেনবাগ উপজেলা প্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে সাংবাদিকতা করছেন। পাশাপাশি দৈনিক দেশীবার্তা পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় তিনি জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সামাজিক উন্নয়ন ও সংগঠনমূলক কর্মকাণ্ডেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। তিনি তিনপুকুরিয়া প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে প্রবাসী ও স্থানীয় মানুষের কল্যাণে কাজ করছেন। ক্রীড়া ও যুবসমাজের উন্নয়নে সেবার হাট স্পোর্টিং ক্লাবের সদস্য এবং তিনপুকুরিয়া যুব সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়া স্থানীয় মসজিদ কমিটির প্রচার সম্পাদক হিসেবে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি এসব সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয়ভাবে তার প্রশংসা রয়েছে।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সেনবাগ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন মো. শামছুল হক শামীম। তার নির্বাচনী প্রত্যয়—“চলুন বদলে যাই এবং বদলে দেই”। তিনি ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন। তার পক্ষে প্রচারণায় রয়েছেন ২ নম্বর ওয়ার্ডের তরুণ সমাজ। ও সমাজের গুণীজন এবং সাধারণ খেটে খাওয়া মানুষ তরুণ সমাজের প্রত্যাশা, শামছুল হক শামীম নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড জোরদার এবং তরুণদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

মতামত