জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

রাজবাড়ী বালিয়াকান্দির বহরপুর আবাসনে বৃক্ষরোপণ কর্মসূচি

রাজবাড়ী বালিয়াকান্দির বহরপুর আবাসনে বৃক্ষরোপণ কর্মসূচি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আবাসন এলাকায় সামাজিক সংগঠন সবুজ বাংলাদেশ, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির প্রায় ২০টি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, সবুজ বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মিতা খাতুন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।

সবুজ বাংলাদেশ একটি সামাজিক সংগঠন হিসেবে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বালিয়াকান্দিসহ রাজবাড়ীর বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির এ ধারা চলমান থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


রাজবাড়ী বালিয়াকান্দির বহরপুর আবাসনে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আবাসন এলাকায় সামাজিক সংগঠন সবুজ বাংলাদেশ, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির প্রায় ২০টি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, সবুজ বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মিতা খাতুন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয়রা।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।সবুজ বাংলাদেশ একটি সামাজিক সংগঠন হিসেবে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বালিয়াকান্দিসহ রাজবাড়ীর বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির এ ধারা চলমান থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজবাড়ী বালিয়াকান্দির বহরপুর আবাসনে বৃক্ষরোপণ কর্মসূচি
0:00 0:00
1.0x