জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত

সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত

ঝিকুট ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হলো "ঝিকুট ফাউন্ডেশন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬"। গত ২৬ আগস্ট (বুধবার) সকাল ১০টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের অবসরপ্রাপ্ত আইসিটি কর্মকর্তা নজরুল ইসলাম, নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সিফাতুল আলম, সহকারী পুলিশ সুপার মো. সোলাইমান (২৭তম বিসিএস), সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।

এছাড়া আরও বক্তব্য রাখেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন কলেজের প্রফেসর বাহাউদ্দীন বাহার, নারী উদ্যোক্তা সানজিদা হায়াত দিপা, জাপান প্রবাসী নূরুল ইসলাম খান, সমাজকর্মী মো. মশিউর রহমান জিসান, সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এমদাদুল হক পলাশ, সাবেক সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ বাবুল, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদ ও লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন।

কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে শুলপুর উচ্চ বিদ্যালয়ের ওরিন ক্লেরা রোজারিও, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ স্কুল অ্যান্ড কলেজের শাহজালাল নাঈম ও সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাফিন।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহিদুল হাসান শাওন এবং আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাকিব হাসান জিসান। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
ঝিকুট ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিতজমকালো আয়োজনের মধ্য দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হলো "ঝিকুট ফাউন্ডেশন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬"। গত ২৬ আগস্ট (বুধবার) সকাল ১০টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের অবসরপ্রাপ্ত আইসিটি কর্মকর্তা নজরুল ইসলাম, নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সিফাতুল আলম, সহকারী পুলিশ সুপার মো. সোলাইমান (২৭তম বিসিএস), সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।এছাড়া আরও বক্তব্য রাখেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন কলেজের প্রফেসর বাহাউদ্দীন বাহার, নারী উদ্যোক্তা সানজিদা হায়াত দিপা, জাপান প্রবাসী নূরুল ইসলাম খান, সমাজকর্মী মো. মশিউর রহমান জিসান, সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এমদাদুল হক পলাশ, সাবেক সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ বাবুল, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদ ও লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন।কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে শুলপুর উচ্চ বিদ্যালয়ের ওরিন ক্লেরা রোজারিও, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ স্কুল অ্যান্ড কলেজের শাহজালাল নাঈম ও সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাফিন।ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহিদুল হাসান শাওন এবং আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাকিব হাসান জিসান। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত
0:00 0:00
1.0x