জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

শিমুলিয়ায় সাবরিনা মঞ্জুর পাঠাগারের উদ্বোধন যুবসমাজকে বই পড়ার আহ্বান

 শিমুলিয়ায় সাবরিনা মঞ্জুর পাঠাগারের উদ্বোধন যুবসমাজকে বই পড়ার আহ্বান

 মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া শেখপাড়ায় সাবরিনা মঞ্জুর পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৬ আগস্ট) বিকেলে শিমুলিয়া মুকুল মঙ্গল ক্লাবের পাশে পাঠাগারটির উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরী।এ সময় মো:মনজুরুল ইসলাম ও মো:আনোয়ারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে শিমুলিয়া মুকুল মঙ্গল ক্লাবের সভাপতি মো: জিয়াউল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন এছাড়া ক্লাবের সাধারণ সম্পাদক মো:সুরুজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান খান,মো:লিওন শেখ,মো:জুলহাস শেখ,মো:বাবু শেখ ও মো:সেন্টু শেখসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উদ্বোধন উপলক্ষে পাঠাগারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া শেষে প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরী পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো বই পড়া।তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।বিশেষ করে যুবসমাজকে বই পড়ার প্রতি আগ্রহী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।তিনি বলেন,দেশের যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের দিকে যাচ্ছে।এ অবস্থা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করতে হবে।যুবকদের অবসর সময় বই পড়া ও সৃজনশীল কাজে ব্যয় করার আহ্বান জানান তিনি।

 তিনি বলেন,একটি ভালো বই মানুষের চিন্তা-চেতনা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাই এলাকায় পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগকে তিনি স্বাগত জানান শিমুলিয়া মুকুল মঙ্গল ক্লাবের সভাপতি মো:জিয়াউল ইসলাম মাসুদ বলেন,পাঠাগারে বিভিন্ন ধরনের বইয়ের ব্যবস্থা করা হয়েছে।ধর্মীয় বইয়ের পাশাপাশি গল্প,উপন্যাস ও বিভিন্ন শিক্ষামূলক বই রাখা হয়েছে। যাতে শিশু-কিশোর,তরুণসহ সব বয়সের মানুষ নিজেদের পছন্দের বই পড়তে পারেন,সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।তিনি আরও বলেন,পাঠাগারটি এলাকার মানুষের জ্ঞানচর্চা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও নানা অপসংস্কৃতি থেকে দূরে রাখতে পাঠাগারটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।




 



0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


শিমুলিয়ায় সাবরিনা মঞ্জুর পাঠাগারের উদ্বোধন যুবসমাজকে বই পড়ার আহ্বান

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
 মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া শেখপাড়ায় সাবরিনা মঞ্জুর পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৬ আগস্ট) বিকেলে শিমুলিয়া মুকুল মঙ্গল ক্লাবের পাশে পাঠাগারটির উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরী।এ সময় মো:মনজুরুল ইসলাম ও মো:আনোয়ারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিমুলিয়া মুকুল মঙ্গল ক্লাবের সভাপতি মো: জিয়াউল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন এছাড়া ক্লাবের সাধারণ সম্পাদক মো:সুরুজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান খান,মো:লিওন শেখ,মো:জুলহাস শেখ,মো:বাবু শেখ ও মো:সেন্টু শেখসহ স্থানীয় ব্যক্তিবর্গ।উদ্বোধন উপলক্ষে পাঠাগারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া শেষে প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরী পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো বই পড়া।তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।বিশেষ করে যুবসমাজকে বই পড়ার প্রতি আগ্রহী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।তিনি বলেন,দেশের যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের দিকে যাচ্ছে।এ অবস্থা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করতে হবে।যুবকদের অবসর সময় বই পড়া ও সৃজনশীল কাজে ব্যয় করার আহ্বান জানান তিনি। তিনি বলেন,একটি ভালো বই মানুষের চিন্তা-চেতনা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাই এলাকায় পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগকে তিনি স্বাগত জানান শিমুলিয়া মুকুল মঙ্গল ক্লাবের সভাপতি মো:জিয়াউল ইসলাম মাসুদ বলেন,পাঠাগারে বিভিন্ন ধরনের বইয়ের ব্যবস্থা করা হয়েছে।ধর্মীয় বইয়ের পাশাপাশি গল্প,উপন্যাস ও বিভিন্ন শিক্ষামূলক বই রাখা হয়েছে। যাতে শিশু-কিশোর,তরুণসহ সব বয়সের মানুষ নিজেদের পছন্দের বই পড়তে পারেন,সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।তিনি আরও বলেন,পাঠাগারটি এলাকার মানুষের জ্ঞানচর্চা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও নানা অপসংস্কৃতি থেকে দূরে রাখতে পাঠাগারটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শিমুলিয়ায় সাবরিনা মঞ্জুর পাঠাগারের উদ্বোধন যুবসমাজকে বই পড়ার আহ্বান
0:00 0:00
1.0x