ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, গজল ও ক্বিরাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রদ্ধেয় মাওলানা মোস্তফা কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা শাখাওয়াত হোসাইন।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র সীরাত, জীবনাদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে মূল্যবান আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আল আমিন হোসাইন।
এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে গজল, ক্বিরাত ও প্রিয় নবীজি (সা.)-এর সীরাত বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

মতামত