রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত!!!!
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জানদি গ্রামের রাতুল (১৮) এবং নুরুল্লাগঞ্জ ইউনিয়নের শুকুরহাটি গ্রামের রাজু (২০)।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেলে করে রাতুল ও রাজু ভাঙ্গা গোলচত্বর এলাকা দিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ফরিদপুর নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর বাস ও বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মতামত