জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

নোয়াখালীর সমাবেশে হামলা ও উৎখাতের হুমকির অভিযোগ সদস্যদের জানমালের নিরাপত্তা এবং আইনগত ব্যবস্থার দাবি

হেফাজতের উসকানি ও হুমকির প্রতিবাদে কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

হেফাজতের উসকানি ও হুমকির প্রতিবাদে কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

হেফাজতে ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যাচার, ফতোয়াবাজি ও উসকানিমূলক হুমকি’র অভিযোগ তুলে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। বৃহস্পতিবার জেলা হেযবুত তওহীদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সভাপতি মো. আক্কাচ আলী এবং মূল বক্তব্য উপস্থাপন করেন আঞ্চলিক আমির মো. জসেব উদ্দীন।

​সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১ আগস্ট নোয়াখালীতে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশ থেকে হেযবুত তওহীদের স্থাপনা ভেঙে ফেলা, দেশ থেকে উৎখাতের হুমকি ও নারী সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। বক্তারা জানান, এসব উসকানিমূলক বক্তব্যের কারণে তাদের হাজারো সদস্য এবং স্কুল, হাসপাতাল, খামারসহ অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প তীব্র নিরাপত্তাঝুঁকিতে পড়েছে।

​হেযবুত তওহীদ নিজেদের একটি অরাজনৈতিক সংস্কারমূলক সংগঠন দাবি করে জানায়, দীর্ঘ ৩১ বছরে প্রায় ৬শ মামলার মুখোমুখি হলেও কোনো সদস্য আদালতে দোষী সাব্যস্ত হননি। সংবাদ সম্মেলন থেকে উসকানিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ধর্মীয় অধিকার রক্ষা এবং সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সচেতন নাগরিকদের প্রতি জোর আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


হেফাজতের উসকানি ও হুমকির প্রতিবাদে কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
হেফাজতে ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যাচার, ফতোয়াবাজি ও উসকানিমূলক হুমকি’র অভিযোগ তুলে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। বৃহস্পতিবার জেলা হেযবুত তওহীদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সভাপতি মো. আক্কাচ আলী এবং মূল বক্তব্য উপস্থাপন করেন আঞ্চলিক আমির মো. জসেব উদ্দীন।​সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১ আগস্ট নোয়াখালীতে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশ থেকে হেযবুত তওহীদের স্থাপনা ভেঙে ফেলা, দেশ থেকে উৎখাতের হুমকি ও নারী সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। বক্তারা জানান, এসব উসকানিমূলক বক্তব্যের কারণে তাদের হাজারো সদস্য এবং স্কুল, হাসপাতাল, খামারসহ অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প তীব্র নিরাপত্তাঝুঁকিতে পড়েছে।​হেযবুত তওহীদ নিজেদের একটি অরাজনৈতিক সংস্কারমূলক সংগঠন দাবি করে জানায়, দীর্ঘ ৩১ বছরে প্রায় ৬শ মামলার মুখোমুখি হলেও কোনো সদস্য আদালতে দোষী সাব্যস্ত হননি। সংবাদ সম্মেলন থেকে উসকানিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ধর্মীয় অধিকার রক্ষা এবং সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সচেতন নাগরিকদের প্রতি জোর আহ্বান জানানো হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
হেফাজতের উসকানি ও হুমকির প্রতিবাদে কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
0:00 0:00
1.0x