জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

প্রতিবেদক মো রবিন রাজ বেলাব উপজেলা প্রতিনিধি 

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) নরসিংদীর বেলাবো উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. সোহাগ মিয়া সভাপতি এবং শাহাদাৎ হোসেন সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে মো. রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার স্থানীয় ‘আহনাফ রেস্টুরেন্ট’-এ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটিকে দু’পর্বে ভাগ করা হয়।

সম্মেলনে উপজেলার পুস্তক প্রকাশনা ও বিক্রয় পেশার সাথে জড়িত ব্যবসায়ী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পুস্তক ব্যবসায়ীদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। নতুন কমিটি বেলাবো উপজেলার পুস্তক ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি গোলাম সারোয়ার ইকবাল, নরসিংদী জেলা নীতিমালা কমিটির সভাপতি মো. সফিকুল ইসলাম ঝিনুক, যুগ্ম-সাধারণত সম্পাদক মো. জাকির হোসেনসহ প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মো. সোহাগ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাৎ হোসেনের নাম ঘোষণা করলে উপস্থিত সদস্যরা করতালি দিয়ে তা বরণ করে নেন।

সম্মেলনে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই তিনটি পদে তিনজনকে নির্বাচিত করা হয় এবং চলতি মাসের মধ্যে সকলের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। নবগঠিত কমিটির এই তিন নেতৃবৃন্দ বেলাবো উপজেলার সকল পুস্তক ব্যবসায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সমিতির সার্বিক কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
প্রতিবেদক মো রবিন রাজ বেলাব উপজেলা প্রতিনিধি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) নরসিংদীর বেলাবো উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. সোহাগ মিয়া সভাপতি এবং শাহাদাৎ হোসেন সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে মো. রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার স্থানীয় ‘আহনাফ রেস্টুরেন্ট’-এ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটিকে দু’পর্বে ভাগ করা হয়।সম্মেলনে উপজেলার পুস্তক প্রকাশনা ও বিক্রয় পেশার সাথে জড়িত ব্যবসায়ী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পুস্তক ব্যবসায়ীদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। নতুন কমিটি বেলাবো উপজেলার পুস্তক ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি গোলাম সারোয়ার ইকবাল, নরসিংদী জেলা নীতিমালা কমিটির সভাপতি মো. সফিকুল ইসলাম ঝিনুক, যুগ্ম-সাধারণত সম্পাদক মো. জাকির হোসেনসহ প্রমুখ।অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মো. সোহাগ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাৎ হোসেনের নাম ঘোষণা করলে উপস্থিত সদস্যরা করতালি দিয়ে তা বরণ করে নেন।সম্মেলনে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই তিনটি পদে তিনজনকে নির্বাচিত করা হয় এবং চলতি মাসের মধ্যে সকলের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। নবগঠিত কমিটির এই তিন নেতৃবৃন্দ বেলাবো উপজেলার সকল পুস্তক ব্যবসায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সমিতির সার্বিক কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
0:00 0:00
1.0x