জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

ভূরুঙ্গামারীর পাইকেরছড়ায় মাদকবিরোধী সমাবেশ

ভূরুঙ্গামারীর পাইকেরছড়ায় মাদকবিরোধী সমাবেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্থানীয়ভাবে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন। এ সময় তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পাইকেরছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সংশ্লিষ্ট ইউপি সদস্য আবুসায়াদত মো. বজলুর রহমান, সোনাহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আ. গফুর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার কর্ম পরিষদের সদস্য মাওলানা সাজ্জাদ হোসাইন।

এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা সমাবেশে অংশ নেন।বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশ থেকে মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


ভূরুঙ্গামারীর পাইকেরছড়ায় মাদকবিরোধী সমাবেশ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্থানীয়ভাবে এ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন। এ সময় তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।সমাবেশে আরও উপস্থিত ছিলেন পাইকেরছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সংশ্লিষ্ট ইউপি সদস্য আবুসায়াদত মো. বজলুর রহমান, সোনাহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আ. গফুর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার কর্ম পরিষদের সদস্য মাওলানা সাজ্জাদ হোসাইন।এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা সমাবেশে অংশ নেন।বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।সমাবেশ থেকে মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ভূরুঙ্গামারীর পাইকেরছড়ায় মাদকবিরোধী সমাবেশ
0:00 0:00
1.0x