আমজাদ হোসেন মিঠু
(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট শ্রীনগর উপজেলার আল-আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ রিয়া চৌধুরী (২৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার রিপন চৌধুরীর মেয়ে এবং মো. মনিরের স্ত্রী।
একই দিনে পরিচালিত পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার শ্রীধরপুর এলাকার মৃত লক্ষণ মন্ডলের ছেলে ভোলানাথ মন্ডল (৪৫) এবং শ্রীনগর সদর এলাকার দেউলভোগের ফটিক সাহার ছেলে উত্তম সাহা (৩০)।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত এক বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আইনি প্রক্রিয়া শেষে মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

মতামত