জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

ইজারা ছাড়াই চলছিল কোটি টাকার খেলা মাইকিং করে বালু মহালে লাল পতাকা টাঙালো প্রশাসন

অবৈধ বালু খেকোদের রুখতে ভেড়ামারায় প্রশাসনের লাল নিশান: নদী রক্ষায় ‘জিরো টলারেন্স’

অবৈধ বালু খেকোদের রুখতে ভেড়ামারায় প্রশাসনের লাল নিশান: নদী রক্ষায় ‘জিরো টলারেন্স’
বালু মহালে লাল পতাকা টাঙালো প্রশাসন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের নির্দেশনায় বুধবার (২৬ আগস্ট) বিকেলে বাহিরচর ইউনিয়নের টিক্কি পাড়া, মুন্সি পাড়া ও বারো মাইল এলাকার বালু মহালে লাল পতাকা পুঁতে সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

প্রশাসন জানায়, বাহিরচর ইউনিয়নের বর্ণিত তড়িয়া মহালে বালু উত্তোলনের জন্য কোনো সরকারি ইজারা দেওয়া হয়নি। তা সত্ত্বেও একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও লোড-আনলোডের কাজ চালিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে ওই এলাকায় মাইকিং করে কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং একই সাথে লাল পতাকা পুঁতে এলাকা চিহ্নিত করা হয়।

অভিযানে সরেজমিনে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত ও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।

প্রশাসনের কর্মকর্তা জানান, লাল পতাকা চিহ্নিত এলাকায় বালু উত্তোলন বা পরিবহন এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ। এই নির্দেশ অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


অবৈধ বালু খেকোদের রুখতে ভেড়ামারায় প্রশাসনের লাল নিশান: নদী রক্ষায় ‘জিরো টলারেন্স’

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের নির্দেশনায় বুধবার (২৬ আগস্ট) বিকেলে বাহিরচর ইউনিয়নের টিক্কি পাড়া, মুন্সি পাড়া ও বারো মাইল এলাকার বালু মহালে লাল পতাকা পুঁতে সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।প্রশাসন জানায়, বাহিরচর ইউনিয়নের বর্ণিত তড়িয়া মহালে বালু উত্তোলনের জন্য কোনো সরকারি ইজারা দেওয়া হয়নি। তা সত্ত্বেও একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও লোড-আনলোডের কাজ চালিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে ওই এলাকায় মাইকিং করে কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং একই সাথে লাল পতাকা পুঁতে এলাকা চিহ্নিত করা হয়।অভিযানে সরেজমিনে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত ও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।প্রশাসনের কর্মকর্তা জানান, লাল পতাকা চিহ্নিত এলাকায় বালু উত্তোলন বা পরিবহন এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ। এই নির্দেশ অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
অবৈধ বালু খেকোদের রুখতে ভেড়ামারায় প্রশাসনের লাল নিশান: নদী রক্ষায় ‘জিরো টলারেন্স’
0:00 0:00
1.0x