মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ২৭-০৮-২০২৬ খ্রি. বিকাল ১৭.২০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) ইয়াকুব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন পঞ্চসার সাকিনস্থ জনৈক আল আমিন এর টাইলসের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মোস্তাক আহম্মদ মহসিন (৫০), পিতা- মৃত সফর আলী, সাং- নতুনগাঁও, থানা ও জেলা- মুন্সীগঞ্জ'কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
উক্ত আসামী মোস্তাক আহম্মদ মহসিন এর বিরুদ্ধে পূর্বেও ০৬টি মাদক মামলা রয়েছে
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

মতামত