জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

চোরের বাড়ি থেকে লুট হওয়া দুইটি গরু তিন দিন পর ধাপের হাটের নিজপড়া থেকে উদ্ধার

চোরের বাড়ি থেকে লুট হওয়া দুইটি গরু তিন দিন পর ধাপের হাটের নিজপড়া  থেকে উদ্ধার

চোরের বাড়িতে থেকে লুট হওয়া দুইটি গরু, তিন দিন পর ধাপেরহাটের নিজপাড়া থেকে উদ্ধার।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে চোর সন্দেহে তিন  ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করার ঘটনার তিন দিন পর তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া দুটি গরু উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে চোর সন্দেহে কৃষ্ণপুর গ্রামের নবীর উদ্দিনের পুত্র  মো. ভুট্টু মিয়া(৩৫) ও আরাজী ছানদিয়াপুর গ্রামের মৃৃ মুনসুর আলীর পুত্র ইয়াকুব ও মকসুদ মিয়াকে গ্রামবাসী আটক করে।

 পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনার পর উত্তেজিত জনতা চোরের বাড়িতে ভাঙচুর চালায় বলে জানা গেছে। ওই বাড়িতে থাকা দুটি গরু স্থানীয় লোকজন সেখান থেকে সরিয়ে নেয়।

ঘটনার প্রায় তিন দিন পর বৃহস্পতিবার ২৭ আগষ্ট রাতে  গোপন সংবাদের ভিত্তিতে গরু দুটির অবস্থান সম্পর্কে জানতে পারে পুলিশ। পরে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুপদ হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে আলিফের বাড়ি থেকে গরু দুটি উদ্ধার করেন।

তবে গরুর প্রকৃত মালিক কে তা রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ গরু দুটি উদ্ধার করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিকানা যাচাইসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান  জানান, উদ্ধার হওয়া গরু দুটি তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। এ বিষয়ে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চোরের বাড়ি থেকে লুট হওয়া দুইটি গরু তিন দিন পর ধাপের হাটের নিজপড়া থেকে উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
চোরের বাড়িতে থেকে লুট হওয়া দুইটি গরু, তিন দিন পর ধাপেরহাটের নিজপাড়া থেকে উদ্ধার।গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে চোর সন্দেহে তিন  ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করার ঘটনার তিন দিন পর তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া দুটি গরু উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে চোর সন্দেহে কৃষ্ণপুর গ্রামের নবীর উদ্দিনের পুত্র  মো. ভুট্টু মিয়া(৩৫) ও আরাজী ছানদিয়াপুর গ্রামের মৃৃ মুনসুর আলীর পুত্র ইয়াকুব ও মকসুদ মিয়াকে গ্রামবাসী আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।এ ঘটনার পর উত্তেজিত জনতা চোরের বাড়িতে ভাঙচুর চালায় বলে জানা গেছে। ওই বাড়িতে থাকা দুটি গরু স্থানীয় লোকজন সেখান থেকে সরিয়ে নেয়।ঘটনার প্রায় তিন দিন পর বৃহস্পতিবার ২৭ আগষ্ট রাতে  গোপন সংবাদের ভিত্তিতে গরু দুটির অবস্থান সম্পর্কে জানতে পারে পুলিশ। পরে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুপদ হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে আলিফের বাড়ি থেকে গরু দুটি উদ্ধার করেন।তবে গরুর প্রকৃত মালিক কে তা রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ গরু দুটি উদ্ধার করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিকানা যাচাইসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান  জানান, উদ্ধার হওয়া গরু দুটি তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। এ বিষয়ে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চোরের বাড়ি থেকে লুট হওয়া দুইটি গরু তিন দিন পর ধাপের হাটের নিজপড়া থেকে উদ্ধার
0:00 0:00
1.0x