দীর্ঘ ৫ বছর পর বাড়ি ফিরে জন্ম দাত্রী মায়ের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল শিক্ষক ছেলে
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাজে দুর্গাপুর গ্রামে মাকে ধারালো বটি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম (৫৮) অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী।
অভিযুক্ত ছেলে মো. মামুনুর রশিদ ওরফে মামুন (৪০) লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মায়ের সঙ্গে তার আগেও একাধিকবার ঝামেলা হয়েছিল। বৃহস্পতিবার বাড়িতে ফিরে মায়ের সঙ্গে তর্কের একপর্যায়ে মামুন ধারালো বটি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।
ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

মতামত