জনতার অনলাইন প্রেস ক্লাব

ঠাকুরগাঁওয়ে কেসিনো সম্রাট নূরে আলম ডিবির অভিযানে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কেসিনো সম্রাট নূরে আলম ডিবির অভিযানে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে কেসিনো সম্রাট নূর আলম গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 ঠাকুরগাঁওয়ে কেসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কথিত কেসিনো সম্রাট মো নূর আলম (৩৬)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নূর আলম ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া শিলুলতলা এলাকার মো সুফিয়ার রহমানের ছেলে। তার ব্যবহৃত মোবাইল ফোনে কেসিনো সংক্রান্ত ২০টি অ্যাপস পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা যায়, নূর আলমের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন একটি থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রয়েছে। তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও এলাকায় কেসিনো ব্যবসার কার্যক্রম বিস্তৃত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো গোলাম রসুল কাজল বলেন,কেসিনো ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


ঠাকুরগাঁওয়ে কেসিনো সম্রাট নূরে আলম ডিবির অভিযানে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে কেসিনো সম্রাট নূর আলম গ্রেফতারঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কেসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কথিত কেসিনো সম্রাট মো নূর আলম (৩৬)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার নূর আলম ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া শিলুলতলা এলাকার মো সুফিয়ার রহমানের ছেলে। তার ব্যবহৃত মোবাইল ফোনে কেসিনো সংক্রান্ত ২০টি অ্যাপস পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে আরও জানা যায়, নূর আলমের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন একটি থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রয়েছে। তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও এলাকায় কেসিনো ব্যবসার কার্যক্রম বিস্তৃত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো গোলাম রসুল কাজল বলেন,কেসিনো ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ঠাকুরগাঁওয়ে কেসিনো সম্রাট নূরে আলম ডিবির অভিযানে গ্রেপ্তার
0:00 0:00
1.0x