🌕 চন্দ্রগ্রহণ! চন্দ্রগ্রহণ! চন্দ্রগ্রহণ! 🌕
হ্যাঁ, আগামী ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার সংঘটিত হতে যাচ্ছে একটি আংশিক চন্দ্রগ্রহণ। 🌍🌕
এটি আংশিক চন্দ্রগ্রহণ হওয়ায় পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢাকা পড়বে না। সর্বোচ্চ গ্রহণের সময় চাঁদের প্রায় ৯৪ শতাংশ অংশ অন্ধকারাচ্ছন্ন হতে পারে।
🕐 চন্দ্রগ্রহণের সময়সূচি — বাংলাদেশ সময়:
🔹 উপচ্ছায়া গ্রহণ শুরু — সকাল ৭টা ২৪ মিনিট
🔹 আংশিক গ্রহণ শুরু — সকাল ৮টা ৩৪ মিনিট
🔹 সর্বোচ্চ গ্রহণ — সকাল ১০টা ১২ মিনিট
🔹 গ্রহণ শেষ — দুপুর ১টার আশপাশে
🇧🇩 বাংলাদেশ থেকে কি দেখা যাবে?
দুঃখজনক বিষয় হলো, গ্রহণের সময় বাংলাদেশে দিন থাকবে। ফলে বাংলাদেশের কোনো এলাকা থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না।
অন্যদিকে, পৃথিবীর যেসব অঞ্চলে ওই সময় রাত থাকবে, সেসব স্থান থেকে গ্রহণটি দেখা যেতে পারে। যেমন—ইউরোপ, আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলিসহ বিভিন্ন অঞ্চল।
📌 গুরুত্বপূর্ণ কথা:
চন্দ্রগ্রহণ একটি সম্পূর্ণ স্বাভাবিক প্রাকৃতিক ও জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর সঙ্গে মানুষের জীবনে ভালো বা মন্দ কোনো অশুভ প্রভাবের বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই কোনো ধরনের গুজব বা কুসংস্কারে কান দেবেন না।
📢 পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।
ধন্যবাদ। ❤️
#চন্দ্রগ্রহণ #SuryaGrahan2026 #monclips

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

মতামত