জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

অর্থসংকটে চিকিৎসক হওয়ার স্বপ্ন থমকে যাওয়া ফাতেমার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থসংকটে চিকিৎসক হওয়ার স্বপ্ন থমকে যাওয়া ফাতেমার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান


আমজাদ হোসেন মিঠু,

বিশেষ প্রতিনিধি,

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬)

মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন নাটোরের মোছা. ফাতেমা খানম। ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে বড় হওয়া ফাতেমার উচ্চশিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল চরম অর্থসংকট। এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ফাতেমা খানমের অর্থসংকটের বিষয়টি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নজরে আসার পরপরই তিনি তাৎক্ষণিকভাবে তার মেডিকেল শিক্ষার প্রাথমিক খরচ মেটাতে ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। আজ বৃহস্পতিবার দুপুরে গণভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থের চেক তুলে দেন।

চেক হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফাতেমা খানমের সাথে কথা বলেন এবং তার খোঁজখবর নেন। তিনি ফাতেমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন। প্রধানমন্ত্রী ফাতেমাকে আশ্বাস দিয়ে বলেন, তার পড়াশোনা অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সরকার সহযোগিতা করবে।

অনুষ্ঠানে নাটোরের মোছা. ফাতেমা খানম ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুদানের অর্থ পেয়ে ফাতেমা খানম আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


অর্থসংকটে চিকিৎসক হওয়ার স্বপ্ন থমকে যাওয়া ফাতেমার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
আমজাদ হোসেন মিঠু,বিশেষ প্রতিনিধি,আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬)মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন নাটোরের মোছা. ফাতেমা খানম। ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে বড় হওয়া ফাতেমার উচ্চশিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল চরম অর্থসংকট। এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ফাতেমা খানমের অর্থসংকটের বিষয়টি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নজরে আসার পরপরই তিনি তাৎক্ষণিকভাবে তার মেডিকেল শিক্ষার প্রাথমিক খরচ মেটাতে ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। আজ বৃহস্পতিবার দুপুরে গণভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থের চেক তুলে দেন।চেক হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফাতেমা খানমের সাথে কথা বলেন এবং তার খোঁজখবর নেন। তিনি ফাতেমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন। প্রধানমন্ত্রী ফাতেমাকে আশ্বাস দিয়ে বলেন, তার পড়াশোনা অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সরকার সহযোগিতা করবে।অনুষ্ঠানে নাটোরের মোছা. ফাতেমা খানম ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুদানের অর্থ পেয়ে ফাতেমা খানম আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
অর্থসংকটে চিকিৎসক হওয়ার স্বপ্ন থমকে যাওয়া ফাতেমার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
0:00 0:00
1.0x